unSocial

ধর্মযুদ্ধ থেকে বেরোন। একাত্তর প্রশ্নে বামপন্থীদের এই ধর্মযুদ্ধ মুজিবের তৈরী করে দেওয়া। একাত্তরে বাংলাদেশের অভ্যুদ্যয়ের বিরোধিতা ও কোলাবরেশন ইস্যুতে জামাত ও অন্যান্য দলগুলোর বিরুদ্ধে স্টেপ নেওযার সুযোগ ছিল, যা এড়িয়েছেন মুজিব। বরং ধর্মভিত্তিক রাজনীতি প্রশ্নে জামাত ও অন্য ইসলামী দলগুলো নিষিদ্ধ করেছিলেন মুজিব, যেহেতু ধর্মরেই সবচেয়ে বড় ঝুঁকি ও মোকাবেলার বিষয় হিশেবে নিযেছিলেন তিনি, কোলাবরেশন ও মুক্তিযুদ্ধের বিরোধিতার চেয়ে। এই স্টেপের মাধ্যমে, একাত্তরে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদ্যয়ের বিরোধিতা ও কোলাবরেশন ইস্যুর যে কোন রকমের বিচাররে ধর্মযুদ্ধে রূপান্তরিত করেছিলেন মুজিব। এই ধর্মযুদ্ধের সিলসিলা হিশেবেই, পরে, তেরর শাহবাগ যুদ্ধাপরাধ না, বাংলাদেশে ফেনোমেনন হিশেবে পলিটিকাল ইসলাম মোকাবেলার টুল হিশেবেই শুরু হইছিল, যার থেকে বেরুতে রাজী না বামপন্থীরা। আমাদের এই মুজিবের ধর্মযুদ্ধ থেকে বেরুনো দরকার।

May 28, 2025
15 readers till now, 0 new visits today.

No comments yet. Be the first!