unSocial
Cover

Rifat Hasan

@rifatology

Writer. Intellectual. Political.

Chittagong, Bangladesh
rifathasan.com
Born January 17, 1980

Followed by Antoni X, Rasel Rahman, আন্না কারোনিনা, and 25 others

Follow

We must discuss injustice not out of sympathy for the afflicted, but because injustice is a prison for both the oppressed and the oppressor.

বর্ণবাদী ও অবিকশিত সামন্ত পুঁজির ইন্ডিয়া, আমাদের সীমান্তে ও অন্যান্য সীমান্তবর্তি রাষ্ট্রগুলোর ঐতিহাসিক অভিজ্ঞতায়, সব সময়ই ছোটলোক প্রতিবেশি হিশেবে হাজির থেকেছে। এই জায়গা থেকে, রাষ্ট্রীয় অতিথির সাথে অভব্যতার তাৎক্ষণিক প্রতিবাদ হিশেবে ফিরে আসা, জাহিদের এই সিদ্ধান্তরে পছন্দ করলাম। বহির্বিশ্বের সাথে যোগাযোগে, আমাদের আত্মমর্যাদার প্রশ্ন আছে, সবার আগে।

জাহিদ, যেভাবে ফিরে আসলেন, আশা করছি, ভবিষ্যতে কথা কওয়ার সময়ও, এই আত্মমর্যাদা নিয়া থাকবেন, অতীতের ভুলগুলোরে রি-রিড করবেন। সীমান্ত অস্থিরতা ও পুশ-ইন নিয়া আগের কমেন্টগুলোরে সতর্কভাবে রিভিজিট করবেন। যাতে আমরা বুঝতে পারি, জাহিদ বাংলাদেশ সরকারের দ্বায়িত্ব নেওয়া মন্ত্রী, অন্য কোন দেশের লবিস্ট মাত্র নন। অন্য কোন দেশের মনের কথা কল্পনা কইরা নেবার আগে, নিজ দেশের ন্যাশনাল ইন্টারেস্টের কথাটি ভাববার ও স্পষ্ট কইরা বলবার আত্মমর্যাদা ও ফুরসত রাখবেন। আমাদের আত্মমর্যাদা ও ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্নটি স্রেফ সরকারী ও বিরোধী দলের প্রশ্ন নয়, যা ভাইবা উনারা, সম্ভবত, প্রায়ই পুলক নেন।

Show more
বর্ণবাদী ও অবিকশিত সামন্ত পুঁজির ইন্ডিয়া, আমাদের সীমান্তে ও অন্যান্য সীমান্তবর্তি রাষ্ট্রগুলোর ঐতিহাসিক অভিজ্ঞতায়, সব সময়ই ছ…
June 16, 2026
62 readers till now, 0 new visits today.

গতকাল, একটা ভিডিও দেখলাম, প্রকাশ্য দিন দুপুরে অস্ত্রের মহড়া ও ভয় ছড়িয়ে চট্টগ্রামের একজন যুবদল নেতারে খুন করা হল। অবাক ব্যাপার হল, বিএনপি বা স্বরাষ্ট্রমন্ত্রীর এই নিয়া কোন ক্ষোভ, প্রতিবাদ বা বিবৃতি নেই। উনি উর্দু শের পড়তে ব্যস্ত। এর রহস্য কী হতে পারে?

June 14, 2026
38 readers till now, 0 new visits today.

দিনেশ ত্রিবেদী তো হেঁটে হেঁটে, নির্বিঘ্নে, নোম্যানস ল্যান্ড পার হয়ে বাংলাদেশে এলেন। কোন গুলি টুলি হল না, বরং উনারে ওয়েলকাম জানানো হল। সমস্যা হল, এই ঘটনায় সমতা নেই। এমন কি, তার প্রবেশের দিনও, গুলি করে হত্যা করা হল বাংলাদেশি তরুণকে। তো, আমি সব সময়ই বলি, সমতা আনতে হলে আমাদেরও হয়তো খুন না হওয়ার সমতা, নয়তো খুন করার সমতা অর্জন করতে হবে।

দিনেশ ত্রিবেদী তো হেঁটে হেঁটে, নির্বিঘ্নে, নোম্যানস ল্যান্ড পার হয়ে বাংলাদেশে এলেন। কোন গুলি টুলি হল না, বরং উনারে ওয়েলকা…
June 12, 2026
39 readers till now, 0 new visits today.

রাষ্ট্র ও সীমানা মানুষকে লঘু করে, সীমান্তের শূন্যরেখায় রবীন্দ্রনাথ ও শুভেন্দুর ইনডিয়া থেকে স্রেফ অসভ্যভাবে বাহির করে দেওয়া ও ফেলে যাওয়া ষষ্টি চন্দ্র বর্মন ও আরো আরো পরিবারকে দেইখা এইসব পুরনো কথাই আবার ভাবতেছিলাম। পুশইন হল ভারতের লজ্জা৷ অবৈধ অনুপ্রবেশের মতো আন্তঃরাষ্ট্রিয় সমস্যার সমাধান পুশইন ও গুলি করে হত্যা দিয়ে করতে চাওয়া তো অসভ্যতাই। কোন কোন ক্ষেত্রে, এইটা মানবতা বিরোধী অপরাধও, যেমন, ফেলানির হত্যা ও বিএসএফের আর আর খুনোখুনিগুলো। কিন্তু, একইভাবে, সীমান্তের প্রান্তরেখায় আটকে থাকা ষষ্টি চন্দ্র বর্মন, যেহেতু বাংলাদেশের নাগরিক প্রমাণ পাওয়া গেল, এইটা, শুভেন্দুর ভারতের সাথে সাথে, বাংলাদেশেরও গাফলতি ও লজ্জা বইলা মনে করি। বর্মন বা রহিম করিম কেন, কী কারণে 'অবৈধভাবে' ভারত যান, এইটা তো একই সাথে, আমাদের সীমান্ত ও নাগরিক সুরক্ষারও ব্যর্থতা। আর, যদি এই ক্ষেত্রে, বর্মণের সংখ্যাই বেশি হয়, তাহলে, এখনকার হিন্দুদের এই সাইকোলজিটা রিরিড করতে হবে। ভারতকে সারা দুনিয়ার হিন্দুরা তীর্থ বইলা মানেন। কিন্তু, তারা নিজেদের তীর্থকে যেভাবে ভাবেন, তীর্থ মশাইয়ের হৃদয় কি ততটা, শুভেন্দুর ভরা গালের মত বড় হইতে সক্ষম? যাই হোক, ষষ্টি চন্দ্র বর্মনের ঘটনা প্রমাণ করছে, শূন্যরেখায় আটকে থাকাদের কেউ কেউ বাংলাদেশি হওয়াও সম্ভব। ফলে, বাংলাদেশ সরকারের উচিত, শূন্যরেখায় আটকে থাকা যে কোন নাগরিকের ব্যাপারে, সর্বোচ্চ তথ্য সংগ্রহের চেষ্টা করে পরিচয় নিশ্চিতের মাধ্যমে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করা।

Show more
রাষ্ট্র ও সীমানা মানুষকে লঘু করে, সীমান্তের শূন্যরেখায় রবীন্দ্রনাথ ও শুভেন্দুর ইনডিয়া থেকে স্রেফ অসভ্যভাবে বাহির করে দেওয়া ও …
June 12, 2026
35 readers till now, 0 new visits today.

সব হিরোরাই কিছু জায়গায় আইসা স্ক্যাম হয়। মুজিব, জিয়া, জিন্নাহ, গান্ধি, হাদি সবাই। তাদেরকে হিরো বানানোটা, তারপরও দরকারি রাজনীতি হয়ে ওঠে কখনো কখনো। যেমন, উনিশ শ একাত্তর সালের আগে, মুজিব হিরো হয়ে উঠলেন। সাত নভেম্বর, জিয়া হিরো হলেন। শহীদ ওসমান হাদি, ছাত্রদলের কোন কর্মশালা ধরনের কিছুতে এহসানুল হক মিলনের একটা বক্তৃতার ভিডিও শুনতেছিলাম, তার বয়স ছিল মাত্র এক বছর। এক বছরেই হাদি এমন উচ্চতায় গেলেন, তার মাজার হল কাজী নজরুল ইসলামের পাশে। সম্ভবত, মিলনকে ওসমান হাদি যথেষ্ট প্রভাবিত করেছেন। আমার অভিজ্ঞতা বলছে, মৃত্যুর পরে ওসমান হাদির বক্তৃতাগুলো দ্বারা প্রভাবিত হন নাই, এমন তরুণ বা বৃদ্ধ, যারা গুড সোল, খুব কম পাবেন। তাও, পাঠ্যপুস্তকে হাদির বীরত্বের অন্তর্ভুক্তি, আমার কাছে স্ক্যাম। এইটারে, বিএনপির হাদি ব্যবসা কওয়া যেতে পারে।

Show more
June 12, 2026
33 readers till now, 0 new visits today.

স্বাস্থ্য অব্যবস্থা ও চিকিৎসাহীনতার দেশে একটা গরিববান্ধব হাসপাতাল বন্ধের নিন্দা জানালাম। লাইসেন্স বাতিল না কইরা ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপুরণ আর অবহেলা ও অব্যবস্থার জন্য বিশেষজ্ঞ তত্ত্বাবধানের সুপারিশ ও সুরাহার পদক্ষেপ নেওযা যেত। দুর্ঘটনায় মৃত্যুর সাথে হাসিনার পুলিশের হত্যার যারা তুলনা করছেন, তারা অব্যবস্থার কোন সুরাহা চান না। বরং সব সময় অব্যবস্থাগুলোর সাথেই থেকেছেন। স্রেফ অপছন্দের জায়গাগুলোতে একটা নিজের ক্ষমতার প্রতিস্থাপন চান উনারা। এই ধুরন্ধর চাওয়া থেকে সতর্ক থাকেন। এই চাওযা থেকে যে আপনাদের মুক্তি হতেছে না, এইটাই মূলত আপনাদের কারাগার। হাসিনার চেয়েও বড় প্রতারণামূলক কারাগার এইটা। এইটা ভাঙেন।

Show more
June 11, 2026
34 readers till now, 0 new visits today.

ইসলামী ব্যাংকিং ধারণা ও প্রেকটিস নিয়ে আমার অনাস্থা ও অনাগ্রহ আছে প্রচুর। কিন্তু, মনে রাখতে হবে, হাসিনার সময়ে ইসলামী ব্যাংক দখলের যে ঘটনা, এইটা শাহবাগ ও আবুল বারাকাতের প্রজেক্ট ছিল। এই প্রজেক্ট তারেক রহমানও চালিয়ে যেতে চান, এর কারণ কী? এই প্রজেক্টের অংশ হিশেবেই এস আলমের কাছে শেয়ার হস্তান্তর করতে বাধ্য করেছিল হাসিনা। এই দখলিত অবস্থা থেকে মুক্তির পথ তৈরী না করে, তারে আবার লুটেরার পেটের ভেতরে ঢুকিয়ে দিতে চাচ্ছে তারেক সরকার, এইটা বাজে ঘটনা।

ব্যাংকিং সেক্টরে এই লুটেরাদের অর্থনীতির থেকে বেরুতে না পারলে, বাংলাদেশের মুক্তি নেই। ইসলামী ব্যাংকিং নিয়া আমার সমালোচনা ও অনাগ্রহ পুরনো, কিন্তু, আপনি বা আমি পছন্দ করি আর নাই করি, ইসলামী ব্যাংক অন্য সাধারণ কোন ব্যাংক নয়, এইটারে বাংলাদেশের অন্য ব্যাংকগুলোও মডেল হিশেবে নিয়েছে। বাংলাদেশে এর গ্রাহক সংখ্যা সবচেয়ে বড়, কল্পনাতীত, প্রায় তিন কোটি বা কাছাকাছি। কোন একক ব্যাংক গ্রাহকদের এত বড় অংশের আস্থা বজায় রেখেছে বহু যুগ ধরে, এইটা সাধারণ কোন ঘটনা নয়। অন্য কোন ব্যাংক এই আস্থার আশে পাশেই যেতে পারে নাই। তাদের আস্থাকে আনস্টেবল করা মানে পুরো ব্যাংকিং ব্যবস্থাকে হুমকির মুখে ফেলা। এই ঘটনায় বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে।

ফলে, ইসলামী ব্যাংক নিয়ে জামাত ও সরকার উভয়ের আত্মপ্রতারণা বন্ধ হওয়া উচিত। রিয়েলিটি মাইনা লওয়া উচিত। এই রিয়েলিটি মাইনা নিয়েই, সরকারেরও জামাত বা ইসলামী ব্যাংকের গ্রাহকদের কনসার্নকে গুরুত্ব দেওয়া উচিত। বিএনপি লুটেরার মালিকানার পক্ষে কথা বলে, কোন এথিক্সে? এই নিয়ে হিজবুত তওহিদ নামে একটি সংগঠনের প্রধান, নাম মনে নেই, উনার রেফারেন্সে বলি। উনি কইতেছিলেন, জামাত নেতাকর্মীদের রক্ত পানি করা টাকা ও শ্রম দিয়ে গড়া ইসলামী ব্যাংক, এই ঘটনা তো ইতিহাসের প্রকাশ্য ঘটনা। জামাত লুকোচুরি করে কেন?

Show more
June 11, 2026
36 readers till now, 0 new visits today.

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা', একটা সর্বাত্মক গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশে, পরিবর্তনে অবদান রাখা ছোট বা বড় যে কারও উপরে, এই একা থানা পুড়িযে দেবার ভার দিয়ে সামগ্রিকভাবে তাকে পুলিশ বইলা একটা প্রতিষ্ঠান ও আরো অনেক অজানা ডেমনের মুখোমুখি দাঁড় করিয়ে পরিচিতি নির্মাণের ঘটনাটারে প্রশ্ন করতে চাই। আপনারাও করেন। এই কাজটা আমাদের মিডিয়াগুলো, যেমন আজকের প্রথম আলো করেছে। শিরোনামের কোটটা প্রথম আলোর। একটা ছেলের অন্য অনেক পরিচয় থাকা সত্ত্বেও, তাকে বারবার কেবল এই শিরোনামেই পরিচিত করতে চাওয়ার ঘটনায়, প্রতিষ্ঠান হিশেবে প্রথম আলো ও এর সাংবাদিকদের রাজনীতি কী?

Show more
June 10, 2026
34 readers till now, 0 new visits today.

খলিল সাহেবকে অভিনন্দন। সমস্যা হল, উনারে এখনো চেনা দুস্কর। ব্যক্তিগতভাবে পরিচিত হলে, সুবিধা হইত। সিংহ আর ভেড়া এক ঘাটে উনারে ঔন করতে চাইতেছেন, এইটা, আমার কাছে মজার এবং আগ্রহোদ্দিপক। বিএনপির বোকা সোকা ও প্রায় গর্দভ বুদ্ধিজীবীদের অপ্রস্তুত ও হাস্যকর করে দিয়ে উনি পররাষ্ট্রমন্ত্রী হইছিলেন, এই কারণেই আমি খুশি হইছিলাম। জাতিসংঘে খলিল সাহেবের কাজে যদি দুইটা ইস্যুর অগ্রগতি হয়, আমি খুশি হব। এক. রোহিঙ্গা প্রত্যাবর্তন। দুই. সীমান্তে বিএসএফের খুনোখুনি। সালাহ উদ্দিন আহমদের সীমান্ত হত্যা নিয়ে মন্তব্যের পরে, এইটা বোধ হয় ধরে নেওয়া ভাল যে, উনি ঠিক বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিশেবে নেই। অন্য কোন দেশের রাষ্ট্রদূত বা বুদ্ধিজীবী ধরনের কিছু হতে পারেন, আমি শিওর না। উনার ব্যাপারে এটুকুই আলহামদুলিল্লাহ, যে, অনুপ্রবেশকারী হিশেবে ভারতে প্রবেশের পরও, উনারে যে আমরা সহি সালামতে ফেরত পাইছি। ভারত সরকার এই ব্যাপারে উনার মতামতরে হুরুত্ব দেন নাই। এলাহি ভরসা।

Show more
June 5, 2026
35 readers till now, 0 new visits today.

মানুষের মৃত্যু তো মহিয়ান ঘটনাই। ধর্ম তো তাই বলে। এই জায়গা থিকা, তোফায়েল আহমেদের মৃত্যুর পরে, পত্রিকাগুলো ভাল শিরোনাম করেছে। 'তোফায়েল আহমেদ আর নেই', 'তোফায়েল আহমেদের প্রয়ান'- ইত্যাদি। এই শিরোনামগুলোর পরে, 'আওয়ামীলীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন', আমার দেশ পত্রিকার এই দলীয় পরিচিতিমূলক শিরোনাম জঘন্য লাগল। মৃত মানুষরে আওয়ামীলীগের সাথে জড়িয়ে ছোট করা ও প্রচার করার এই ঘটনা সাংবাদিকতাসুলভ হইল কি?

June 2, 2026
34 readers till now, 0 new visits today.

মহামারীর সময়ে লিখছিলাম। পড়তে পারেন। এখন, জুলাই অভ্যুত্থানের পর, তাদের ক্ষমতাহীন অবস্থার মৃত্যুগুলোরে নিয়াও ভাবতে পারেন।—

ক্ষমতাসীনদের মৃত্যু

আওয়ামীলীগ নেতারাও, আর দশটি সাধারণ মানুষের মতই, মহামারীতে মরছেন, এইটা ভয়ঙ্কর। এই ঘটনায় মানুষের কিছু প্রতিক্রিয়া হতেছে, এইটারে সমাজ ও রাজনীতিবিজ্ঞানের জায়গা থেকে পড়া ভাল। আমার ধারণা, পনের বছর ধরে রাষ্ট্রের উপরে চেপে বসে থাকা দল আওয়ামীলীগের সবচেয়ে ‘ভাল মানুষ’ নেতাটির মৃত্যুতেও মাসের একটা সূক্ষ্ণ, গুপ্ত অবহেলা বা উল্লাস থাকা সম্ভব। কারণ, মানুষ প্রধানত অকৃতজ্ঞ স্বভাবের হয়। ‘খারাপ নাসিম’ আর ‘ভাল ধর্মমন্ত্রী’ বা ভাইসভার্সা, এরকম কোন ব্যাপার না।

সুতরাং মৃত্যুগুলোকে বরং গোপন করা ভাল।

দেখাতে হবে, আওয়ামী লীগ নেতারা অজেয়, ‘করোনার চেয়ে শক্তিশালী’। লাশগুলো হিমাগারে রাইখা দিয়ে করোনার দিনগুলো শেষের অপেক্ষা করতে হবে। সেটি কয়েক বছর থেকে কয়েক যুগ হতে পারে।

এর ভেতরে কেয়ামত আসলে তো ভাল, যদি না আসে, ইনফরমেশন ও সোশাল মিডিয়া কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে মৃত্যুর খবর কেউ জানলেও বলার সাহস না করে।

বেঁচে থাকা অবস্থায়ই কিছু স্টুডিও ভিডিও রেকর্ড কইরা রাখতে হবে, ওসামা বিন লাদেনের মত। কখনো পেছনে স্মৃতিসৌধের ভিডিও, কখনো বঙ্গবন্ধুর মাজার। যা কিছুদিন পরপর ছাড়া হবে, বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতিতে।

সবশেষে, করোনার দিনগুলো শেষ হবার পরে, শেখ হাসিনা প্রয়োজনে নতুন মন্ত্রীসভা ঘোষণা কইরা তাদের নেতৃত্বেই মরা মন্ত্রীদের কফিনগুলো সবার জন্য উন্মুক্ত করবেন।

যদি প্রধানমন্ত্রী বাঁইচা থাকেন ততদিন। মানুষের ভয়রে ধইরা রাখতে হবে। তবেই তো শাসন টিকবে। মরনশীল, ভঙ্গুর শাসকরে কে ভয় পায়?

জুন ১৪, ২০২০

Show more
June 2, 2026
44 readers till now, 0 new visits today.

বাফেলো কূটনীতি বইলা ব্যাপারটা অতো খারাপ ঘটনা হল না। তবে, এর পরবর্তি ঘটনাপ্রবাহ কৌতুকপূর্ণ। সর্বশেষে যখন কসাইখানা থিকা চিড়িয়াখানায় স্থানান্তরিত হলেন মহেশ মশাই। আর, চিড়িয়াখানায় যখন সবাই উনারে, মানে ডোনাল্ড ট্রাম্পরে দেখতে যাচ্ছেন। সময়ের আলো পত্রিকা বলছে, দিনে ২৫ কেজি ঘাস খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’। এইসব দেইখা, আমার জেনারেল ক্রুশ্চেভের শুয়োরের খামার পরিদর্শনের কথা মনে পড়ছে, যদিও ফিকশন সেসব। আমরা তো ফিকশনেই বসবাস করি। যেমন এই গরু। তো, খামারে ক্রুশ্চেভের অনেক ছবি তোলা হলো। কিন্তু, পত্রিকার সম্পাদক ছবিগুলো নিয়ে পড়লেন মহাবিপদে। ক্রুশ্চেভের দুপাশে শুয়োরভর্তি, এই ছবি ছাপাতে হবে, কিন্তু ক্যাপশন কী হবে? 'শুয়োরদের মাঝে কমরেড ক্রুশ্চেভ', কেমন বিদঘুটে অর্থ হয়। 'শুয়োর পরিবেষ্টিত কমরেড ক্রুশ্চেভ', এইটাও কেমন ইঙ্গিতপূর্ণ। ক্যাপশনে শুয়োর কথাটা রাখাই যাবে না। শেষমেশ, সতর্ক সম্পাদক সাহেব ক্যাপশন চূড়ান্ত করলেন: 'বাম দিক থেকে তৃতীয়—কমরেড ক্রুশ্চেভ'।

Show more
বাফেলো কূটনীতি বইলা ব্যাপারটা অতো খারাপ ঘটনা হল না। তবে, এর পরবর্তি ঘটনাপ্রবাহ কৌতুকপূর্ণ। সর্বশেষে যখন কসাইখানা থিকা চিড়িয়াখ…
May 30, 2026
34 readers till now, 0 new visits today.

তবে, মন্ত্রী তো বুদ্ধিজীবী নন, প্রশাসন প্রধান৷ ফলে, সরকারের একজন মন্ত্রী হিশেবে পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে ববির এই মন্তব্য খারাপ ঘটনাই। মন্ত্রী, একজন দায়িত্বশীল হিশেবে, নিজের দেশের একটা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টার কইয়া ছোট করতে পারেন না। এজন্য তার দুঃখিত ও ক্ষমা চাওয়া উচিত, যদি এখনো না চেয়ে থাকেন।

May 29, 2026
36 readers till now, 0 new visits today.

নেহেরু, গান্ধী ও রবীন্দ্রনাথের যে ভারতীয় পরিচয় ধারণা, আর মওলানা আজাদের যে মহাত্মা ভারত, তার ঐতিহাসিক সংকটের আলাপ ও মোকাবেলা হয়ে উঠতে না পারলে, আপনি হুদাই জিন্নাহ পাকিস্তান ভারত পাকিস্তানপন্থা ইত্যাদি বাজে সাম্প্রদায়িক ও মৌলবাদী তর্ক করছেন।

May 29, 2026
41 readers till now, 0 new visits today.

—বাবায়ে কওম—

উপমহাদেশের যে 'জাতির পিতা', বা উর্দুতে 'বাবায়ে কওম' ধারণা, তা বেশ প্রবলেমেটিক। এইটা ঠিক ফাউন্ডিং ফাদার থেকেও সুপারনেচারাল কিছু, হাসিনার পিতা শেখ মুজিব ও তার পুত্রি হাসিনাদের উদযাপন দেইখাও বুঝবেন। মজার ব্যাপার হল, সুফিয়া কামালরা কায়েদে আজম নিয়া উচ্ছ্বসিত কবিতা লিখতে সমস্যা মনে করেন নাই কখনো, তবে, বাবায়ে কওম, মানে জাতির আব্বা নিয়া লিখছেন কিনা মনে করতে পারছি না। অবশ্যই, সুফিয়া কামাল ছাড়া আরো অনেকেই লিখেছেন, এখন যেমন, মুজিব নিয়া লেখা কবিতার শেষ নেই।

তা সে যেভাবেই লিখুক না কেন, আমার কাছে, গান্ধি নেহেরু সবার থেকে বড় ঘটনা ইতিহাসের জিন্নাহ, যিনি মুসলমানের আত্মপরিচয়ের আন্দোলন তৈরী করেছিলেন সাম্প্রদায়িক ব্রাহ্মণদের বিপরীতে, ইতিহাসের করুণ মুহূর্তে। এদেশের কৃষক শ্রমিক গরিব মুসলমানের আন্দোলন ছিল এইটা, যার সবচেযে জনপ্রিয় শ্লোগান ছিল, হাত মে বিড়ি, মু মে পান / লড়কে লেঙ্গে পাকিস্তান। সমস্যা হ়ল, ভাষা প্রশ্ন ও অন্যান্য ইস্যুতে জিন্নাহ উদার হতে পারেন নাই।

তারপরে জিন্নাহর মৃত্যুর বহু বছর পরও, জিন্নাহর সেই পাকিস্তান একটা কার্যকর সংবিধান এডপ্ট করতে পারে নাই, একের পর এক সামরিক ও স্বৈরশাসকের অধীনে চলতে লাগল দেশ। এবং ৭০ এ এই সংবিধানসভার নির্বাচনেই মুজিবের বিজয় হল। কিন্তু তাদেরও ক্ষমতাগ্রহণ করতে দেওয়া হল না, ফলে আবার আমাদের কৃষক শ্রমিক ও গরিব মুসলমানদেরে নামতে হল হাত মে বিড়ি, মু মে পান নিয়া, নতুন স্বাধীন বাংলাদেশের জন্য। মুজিব পাকিস্তানে আত্মসমর্পন করলেন এবং আওয়ামীলীগ নেতারা ভারতে। কিন্তু আমরা যুদ্ধ করেই স্বাধীন হলাম। আমার আগ্রহ হল, 'কায়েদে আজম', মানে মহান নেতা জিন্নাহ পাকিস্তানের এইসব পরের ইতিহাস কীভাবে সামাল দিতেন?

/ অক্টোবর, ২০২৪

Show more
—বাবায়ে কওম—

উপমহাদেশের যে 'জাতির পিতা', বা উর্দুতে 'বাবায়ে কওম' ধারণা, তা বেশ প্রবলেমেটিক। এইটা ঠিক ফাউন্ডিং ফাদার থেকেও সু…
May 29, 2026
38 readers till now, 0 new visits today.

তবে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোও, আর একটু উন্নত মানের কোচিং সেন্টারই হবার কথা। ছাত্ররা যে পরিমাণে টাকা দিয়ে অইখানে পড়তে রাজি হন, তার প্রতি নায্য বিচার করা হয় কিনা নিশ্চিত না আমি।

May 29, 2026
35 readers till now, 0 new visits today.

মন্ত্রী ববি হাজ্জাজ বোধ হয় ব্রাক বা নর্থ সাউথ কোথাও, ফিলসফি পড়ান। ইউটিউবে, উনার কোন লাইভ ক্লাসের ভিডিও সামনে আসছিল, তার থেকে এই অনুমান। উনার সেই ভিডিও দেখি নাই, কিন্তু, ববি যখন নির্বাচনে দাঁড়ালেন, এই ব্যাপারটা, মানে ফিলসফির কারণে আগ্রহী হইছিলাম। আগ্রহটা, অবশ্য, এখন বেশ কম। তাও, উনার ঢাবি সংক্রান্ত বক্তব্যে তেমন ভুল কই পেলেন আপনারা, বইলেন।

May 29, 2026
36 readers till now, 0 new visits today.

আমরা যখন বাংলাদেশ ভারত সীমান্ত ও হিন্দু মুসলমান সমস্যার কথা বলি, তা নেহেরু, গান্ধী ও রবীন্দ্রনাথের যে ভারতীয় পরিচয় ধারণা, আর মওলানা আজাদের যে ভারত, তার সংকটের আলাপ হয়ে উঠতে পারছে কিনা, এইটা গুরুত্বপূর্ণ। উনাদের সম্মিলিত ভারতে যে মুসলমানরা আদার হয়ে আছে, ধর্মীয় স্বাধীনতা পায় না, দলিতদের যে অছ্যুত অবস্থা থেকে মুক্তি হয় না, নমঃশূদ্র ও বাঙালি মুসলমানের বাংলাদেশ বিপ্লবের জায়গা থেকে এই অবস্থার তো বিচার খাড়া করতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিচার যদি আপনি খাড়া করতে সক্ষম না হন, আপনার মূলত কোন মুক্তিই নেই। স্যার যদুনাথ ও শুভেন্দু অধিকারীর কাঙ্ক্ষিত পশ্চিমবঙ্গের বাধ্যগত অংশ আপনি, যেখানে, যে কোন ফর্মেই মুসলমানের প্রবেশ নিষেধ। এবং আপনাকে পুশ ব্যাক করা হবে।

Show more
May 29, 2026
35 readers till now, 0 new visits today.

আমাদের একটা ফেইজ পাকিস্তান আন্দোলন হলেও, আমাদের পরিণত গন্তব্য কিন্তু বাংলাদেশ। আমরা তো নমঃ শূদ্র ও বাংলাদেশ বিপ্লবের পরের আলাপ করছি, যা পাকিস্তান ও ভারত উভয়ের চাইতে রাজনৈতিকভাবে মেচিওরড ধারণা। আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি, কিন্তু দেখবেন, এই বাংলাদেশে আন্তধর্মীয় সহাবস্থান ও সহিষ্ণুতা যে মাত্রায় বহাল আছে, তার পর্যন্ত পৌঁছাতে ঐতিহাসিকভাবে কঙ্গ্রেস ও বিজেপি শাসিত 'সেকুলার' ইন্ডিয়ার কয়েক হাজার বার গঙ্গা ও যমুনায় গোসল করতে হবে। সমস্যা হল, তাদের নদীগুলোতে আদৌ এই ভারত ধারণাকে শুদ্ধ করতে সক্ষম পরিমাণ পানি আছে কিনা আমাদের জানা নেই। দেখবেন, এমনকি বাংলাদেশের সবচাইতে বড় ধর্মীয মৌলবাদী বইলা পরিচিত দলটির কোন বড় নেতারও কলকাতার শুভেন্দু অধিকারী বা বিজেপি সভাপতি অমিত শাহের মত ধর্মীয় ও সাম্প্রদায়িক ঘেন্না ছড়ানোর বক্তব্য দেওযার কোন চেষ্টা করেছেন ইতিহাসে, সেরকম নজির পাবেন না। বাংলাদেশে রিপাবলিক টিভির মত কোন সাম্প্রদায়িক ঘেন্না ছড়ানো মিডিয়া পাবেন না। এই পর্যন্ত পৌঁছাতে পারা সভ্যতার প্রশ্ন। এই সভ্যতা ও বাংলাদেশ উনাদের জন্য হনুজ দূর অস্ত।

Show more
May 29, 2026
36 readers till now, 0 new visits today.

পবিত্র ঈদের দিনে, মওলভি মোহাম্মদ আলী জিন্নাহরে স্মরণ করি। আর, মওলভি আবুল কালাম আজাদরেও স্মরণ করি। আজাদের নেতৃত্বে যারা নিখিল ভারতের রুহের অংশ হইতে চাইছিলেন, তারা হইতে পারলেন কি? তাদের ঈদ, নামাজ ও কোরবানি কেমন হল আজ? আর, যে চাষাভুষো মুসলমানরা মহামতি জিন্নার নেতৃত্বে কান মে বিড়ি মুহ মে পান নিয়ে পাকিস্তান আন্দোলনে আস্থা রাখা জরুরি মনে করেছিল ইতিহাসে, তাদের ঈদ, নামাজ ও কোরবানি কেমন হল? উভয়রে মুখোমুখি করিয়ে এই আলাপে ঢুকিয়ে দিতে পারলে, চমৎকার ব্যাপার হইত, কী বলেন! ঈদ মোবারক!

May 28, 2026
34 readers till now, 0 new visits today.