unSocial

সামনেই নাকি হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মাজার। মেধা নিভৃতরা ঢুকতে চাইল। সন্ধ্যা হয়ে গেছে, তারপরও ঢুকলাম। ঢুকতেই বড় পুকুর। পুকুরঘাটে সারি ধরে কয়েকটা কচ্ছপকে সমাদর করে খাবার খাওয়াচ্ছে দর্শনার্থীরা। উনারা খুবই সম্মানিত এখানে। কেউ একজন বলল, উনারা জ্বিন। পুরো কাহিনী জানি না। আরো ভেতরে ঢুকতে, কালিদাস রায়ের নামে বিখ্যাত কবিতা দেখা গেল, বায়েজিদ বোস্তামী- শৈশব হতে জননীর সেবা করিতেন দিবাযামী। কবিতাটা পুরো পড়লাম। আমরা ছোটবেলায় পড়েছি। কিন্তু মনে পড়ছে না, কালিদাস রায়েরই কি? মোমবাতি জ্বালাচ্ছে বোরকা পরা একজন মহিলা, তার ছবি তুললাম। আর একটু সামনেই বার আউলিয়ার মাজার। আমরা যেতে যেতে, দেখলাম, গেইট বন্ধ করে দেওয়া হইছে। ফিরতে ফিরতে এই ছবিগুলো তুললাম।

সামনেই নাকি হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মাজার। মেধা নিভৃতরা ঢুকতে চাইল। সন্ধ্যা হয়ে গেছে, তারপরও ঢুকলাম। ঢুকতেই…

March 25, 2026
31 readers till now, 0 new visits today.

No comments yet. Be the first!