unSocial
Rifat Hasan · 12 months ago

গতকাল একটা বিশ্বস্ত গুঞ্জন নিয়া আলাপ করেছিলাম, যে, বিএনপির একটা প্রভাবশালী অংশ নির্বাচন পেছাতে চাইতেছে। গুঞ্জনের 'প্রচার' বা সত্যমিথ্যায় আমার আগ্রহ না, আমার উদ্দেশ্য ছিল, এই সম্ভাব্য ঘটনার ফলাফলরে ধরার চেষ্টা করা। কিন্তু আপনারা ও আপনাদের ছোট বড় হুজুরেরা গন্তব্য না বুইঝা আমারে বহুত গালমন্দ করলেন, ফলে অনেককেই ব্লকও করতে হল। এই অবস্থায়, একটু আগে হঠাৎ বিএনপির শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী ও অপিনিয়ন মেইকার ফজলুর রহমানের এই মন্তব্য নজরে পড়ল ও আগ্রহ তৈরী করল। উনার মতে, এই সময়ে নির্বাচন করলে ডাকসুর মত ফলাফল হবে, মানে বিএনপি হারবে। বইলা রাখি, এখানেও নিউজের সত্যমিথ্যা নিয়া আমার আগ্রহ নেই। ফজলু সাহেব নিউজের ভেতরে কী বলেছেন, দেখার সময় হয় নাই, বা দেখব না। তবে, আপনারা এখানে কমেন্ট কইরা জানাতে পারেন, তিনি কেন এমন মনে করছেন। বা, আপনারাও মনে করেন কিনা।

গতকাল একটা বিশ্বস্ত গুঞ্জন নিয়া আলাপ করেছিলাম, যে, বিএনপির একটা প্রভাবশালী অংশ নির্বাচন পেছাতে চাইতেছে। গুঞ্জনের 'প্রচার' বা …
September 25, 2025
34 readers till now, 0 new visits today.

No comments yet. Be the first!