রিকুয়েস্ট তো প্রচুর আসে, কিন্তু, আমরা কি গ্রহণে সক্ষম? বহুদিন ধরেই, এক হাজার বা তারও অধিক ফ্রেন্ড রিকুয়েস্ট জমে থাকলেও, এই অবস্থা স্থির। গ্রহণ করতে আলসেমি লাগে, আবার, গ্রহণে সক্ষমও হইতে পারতেছি না। এর ভেতরেও মাঝে মধ্যে, হঠাৎ কোন পরিচিত নামের রিকুয়েস্ট নজরে পড়লে, ইনএকটিভ কাউরে আনফ্রেন্ড করে, গ্রহণ করে নিই।
তো, গতকাল দেখলাম, দুই হাজারেরও অধিক ফ্রেন্ড আছেন, যারা গত তিন মাসে কোন ইন্টারেকশনে নেই। আবার কিছু আছেন, বটবৃক্ষ। আমার ধারণা, এই উভয়রে আনফ্রেন্ড করা যায়, নিরাপদেই। বইলা রাখি, আনফ্রেন্ড একটা ফ্রেন্ডলি ব্যাপারই। ফলে, আবার আমারে রিকুয়েস্ট পাঠাতে পারেন, যেহেতু আপনারে চিনবনা। এই ব্যাপারে, পিনড পোস্টটা পইড়া নিতে পারেন আপনারা।
হঠাৎ, ইরান আমেরিকা যুদ্ধের সময়ে, সম্ভবত, উনাদের অপছন্দের কিছু লেখার পর, আমার প্রফাইল জিরো রিচ হয়ে যায়, যা এখনো অব্যাহত আছে। ফলে, এইটাও, আপনারা দেখতে পাবেন, এইটার সম্ভাবনা কম। যারা দেখতে পাবেন, কমেন্ট করতে পারেন। যে সহস্রাধিক রিকুযেস্ট একসেপ্ট করতে পারলাম না এখনো, এখানে দুই এক লাইন লিখতে পারেন। যে দুই হাজারেরও বেশি ফ্রেন্ড ইনএকটিভ, তারা এই থ্রেডে একটিভ হতে পারেন।
এলাহি ভরসা।
No comments yet. Be the first!