unSocial

নুরুল হক নুরদের আন্দোলন / ২০১৯

কে এম এ রাকিব: বাংলাদেশে কোটা এবং ছাত্রদের সড়ক আন্দোলনের পরিণতি দেখে আপনি কি হতাশ? যদি হতাশ না হন, আশাবাদী হইলেন কি দেখে?

রিফাত হাসান: হতাশ না। হতাশা ব্যাপারটা আপনার আশারে রিফ্লেক্ট করে। দেখেন, যে কোন রাজনৈতিক ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত। ফলত কন্সপিরেসি দিয়ে বিচার সম্ভব। কিন্তু আমি আন্দোলনের চরিত্র ও কনসিকুয়েন্স নিয়েই আলাপ করতে আগ্রহী। এই আন্দোলন বাংলাদেশের আন্দোলন সংগ্রামগুলোর একটা মৌলিক চরিত্র, ভেল্যু, নিক্তি খাড়া করে দিয়ে গেছে, যারে ভবিষ্যতে লঙ্ঘন করা কঠিন হবে। এইটা এই আন্দোলনের রক্ষণশীলতামুক্ত ও গণতান্ত্রিক চরিত্র। জাতপাত ভেদের মত বাঙলাদেশে যে রক্ষণশীলতারে আওয়ামীলীগ বাম পরিমণ্ডল সমাজ ও রাজনীতিতে ভেল্যু আকারে খাড়া করে দিয়েছে স্বাধীনতার পর থেকে। তারপরে কোটা, এইটা বাঙলাদেশে বর্তমান রেজিমের মুক্তিযুদ্ধব্যবসার হাতিযার, এই মুক্তিযুদ্ধ ব্যবসায়ে আঘাত হেনেছে। আবার, বলেছি, এইটা বাংলাদেশে ফ্যাসিবাদের ক্ষমতার যে মিথ, তারে ঠ্যাঙ লুলা কইরা গুড়িয়ে দিয়েছে। একটা আন্দোলনরে স্রেফ সফলতা বিফলতা দিয়ে মূল্যায়ন করা যায় না। এইটা যে ভেল্যু ব্যবস্থা দাঁড় করিয়ে দিযেছে, আমাদের কাজ হবে আর কোন বর্ণচোরা যাতে ভবিষ্যতে লঙ্ঘন করার সাহস না দেখায়।

.....

'মেমোরিজ অব ফ্যাসিজম: শাহবাগের আজান থেকে চব্বিশের অভ্যুত্থান' বহি থেকে। রিফাত হাসানের সাক্ষাৎকার সংকলন। আমি মূলত ভ্রমণের বর্ণনা লিখি। ৪ এপ্রিল, ২০১৯। পৃষ্ঠা ২৩৭। গ্রন্থিক প্রকাশন। ফেব্রুয়ারি, ২০২৫।

নুরুল হক নুরদের আন্দোলন / ২০১৯

কে এম এ রাকিব: বাংলাদেশে কোটা এবং ছাত্রদের সড়ক আন্দোলনের পরিণতি দেখে আপনি কি হতাশ? যদি হতাশ…
August 30, 2025
30 readers till now, 0 new visits today.

No comments yet. Be the first!