unSocial
Rifat Hasan · 12 months ago

তারেক রহমানের জুম সাক্ষাৎকার দেখি নাই। দেখার সম্ভাবনা কম, কারণ তারেকের যেসব কোট সামনে আসছে, তাতে নতুন কিছু নেই। বহুদিন বইলা আসছেন তারেক। এভাবে তো দেখতে না চাইলেও দেখি প্রচুর। উনি তো নিয়মিত লাইভ করেন, বক্তৃতা দেন। স্ক্রল করতে করতেই আসে। এইটা জাস্ট এনাদার লাইভ। বিবিসি বাংলা উনার কাছে ক্যামেরা ক্রু ও সাক্ষাৎকার গ্রহণকারীরে পাঠাতে পারতো। ধারণা করছি, এই না পাঠানোটা তারেকেরই চয়েস। উনি কম্পিউটারের পর্দা থিকা এখনো বাস্তবে নামতে চান নাই। এই যে বাস্তবে নামতে চাইলেন না, এইটা, আমার মতে, তারেক রহমানের পরামর্শকদের ব্যর্থতা। তারেক রহমানকে মানুষ থেকে, বাস্তব থেকে দূরে সরিয়ে রাখার নীতি। দেশে আসলেও, ধারণা করছি, এই পরামর্শকদের নীতি হবে, তারেক রহমানকে মানুষ ও বাস্তব থেকে দূরে রাখা। একটা দ্বীপ তৈরী করা। তারেক রহমান কি এই দ্বীপ থিকা বেরুতে চান না?

তারেক রহমানের জুম সাক্ষাৎকার দেখি নাই। দেখার সম্ভাবনা কম, কারণ তারেকের যেসব কোট সামনে আসছে, তাতে নতুন কিছু নেই। বহুদিন বইলা আ…
October 6, 2025
31 readers till now, 0 new visits today.

No comments yet. Be the first!