unSocial

বিএনপিতে ফজলুর রহমান কাদের লোক?

প্রথমত, জুলাইয়ে আন্দোলনকারীদের ক্রিমিণাল বলার পরে, বিএনপি নেতা ফজলুর রহমানের পদ যখন স্থগিত করা হল, আর, এখন সংসদ নির্বাচনে বিজয়ের পর, ফজলুর রহমানকে একটা গ্রুপ আলো হিশেবে ঘোষণা দিচ্ছেন। এই ব্যাপারটা ইন্টারেস্টিং।

তখনও, এখনও, এই আলোর পথের যাত্রীরা, যাদের বেশির ভাগই বাংলাদেশের ট্রেডিশনাল বামপন্থার সমর্থক বা একটিভিস্ট লোকজন, ফজলুর রহমানের আলোর সাথে থাকার ঘোষণা দিচ্ছেন মূলত ফজলু সাহেবের শেখ হাসিনা পুত্রের প্রতি একটা বিদঘুটে ঘেন্নাবাদি বক্তব্যের ভিডিও শেয়ার দিয়ে, 'বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে সেলুট' জানিয়ে।

ভিডিওটিতে, ফজলু সাহেব, সম্ভবত হাসিনার সময়েই, হাসিনাপুত্র জয়রে একাধিকবার 'প্রতিবন্ধী' ও 'নষ্ট' বলে, এবং এইসব ছেলেপেলে কেন জন্মগ্রহন করেছিল দুনিয়াতে, তার জন্য উষ্মা প্রকাশ করলেন। দেখলাম, উনি ঘেন্না ছাড়া কোন প্রতিপক্ষের ব্যাপারেই কথা কইতে পারেন না।

রাজনৈতিক অভিব্যক্তি হিশেবে অতি নিম্নস্তরের ও এই ঘেন্নাবাদি ভাষা, অন্তত বামপন্থার সাথে যাওয়ার কথা তো না। বামপন্থার তো গভীরভাবে এইসবরে প্রশ্ন করারই কথা ছিল। কিন্তু, দেখা যাচ্ছে, অপছন্দের রাজনৈতিক প্রতিপক্ষরে 'প্রতিবন্ধী' ও 'নষ্ট' বইলা ঘেন্না ছড়ানো, এইসবকে আমাদের ঐতিহাসিক, মানে ট্রেডিশনাল বামপন্থার লোকজন সমস্যা তো মনে করেনই না, উদযাপন এবং পূজা করেন। এই ঘটনারে সমস্যা মনে করেন না আপনারা?

পাশাপাশি, প্রশ্ন করেন, বিএনপিতে এই আওয়ামী ঘেন্নাবাদের পূজা অর্চনাকারী ও জিয়াউর রহমান থিকাও বড় মুক্তিযুদ্ধের প্রতীক হিশেবে বইসা থাকা ফজলুর রহমান, মূলত কাদের লোক হিশেবে একজিস্ট করেন?

বিএনপিতে ফজলুর রহমান কাদের লোক?

প্রথমত, জুলাইয়ে আন্দোলনকারীদের ক্রিমিণাল বলার পরে, বিএনপি নেতা ফজলুর রহমানের পদ যখন স্থগিত ক…
February 14, 2026
33 readers till now, 0 new visits today.

No comments yet. Be the first!