Rifat Hasan
· 10 months ago
ঢাকায় আজ দীর্ঘক্ষণ আড্ডা হল আর হাঁটলাম ওয়ারেস ভাইয়ের সাথে। খেয়াল করলাম, ওয়ারেস ভাইয়ের সাথে দেখা হওয়ার ঘটনা অত্যন্ত আনন্দের। প্রফেসর ওয়ারেসুল করিম, পেশায় জাঁদড়েল ফিন্যান্সের অধ্যাপক হলেও, উনি আমার সাথে তেমন ফিন্যান্স নিয়া আলাপ করলেন না একবারও। এইটা, আমি যেহেতু ফিন্যান্সে মূর্খ, আমার জন্য স্বস্তির। প্রথম দেখা গতবার ঢাকা আসার পরে। বাংলাদেশে নির্বাচনি ফলাফল নিয়ে ওয়ারেস ভাইয়ের স্টাডির আমি মোটামুটি মুগ্ধ শ্রোতা হয়েছিলাম তখন। আরো একটা বিষয়, ওয়ারেস ভাই হলেন যাদেরে লাইফস্টাইল এর সিমপ্লিসিটি নিয়া মুগ্ধ হওয়া সম্ভব, এরকম মানুষ।
December 3, 2025
32 readers till now, 0 new visits today.
No comments yet. Be the first!