unSocial

তাসনিম জারা কেন সফল হইলেন না, ভাবছিলাম। জারা হারবেন, এই ভয়ের চাইতে, আমার ভয় ছিল, জারা হতাশ হবেন। জারা রাজনীতিতে আসায় আমি খুশি হয়েছিলাম। তিনি জুলাইয়ের পরে নতুন সম্ভাবনা দেখেছিলেন, ফলে রাজনীতি করতেই আসছিলেন, কিন্তু শেষ মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করলেন। এইটা, তার ভুল কৌশল ছিল। জারার প্রতি ভোটারদের ভালবাসার কমতি ছিল না, আমাদেরও ভালবাসা ছিল। জারার আর সব ছিল, কিন্তু ঠিক রাজনীতিটা পরিস্কার করতে পারে নাই। খেয়াল করেন, এনসিপিতে না আসতেন যদি, রাজনীতিতে আসা হতই না তার। এনসিপির সাথে দীর্ঘ জার্নি শেষে নির্বাচনি গ্রাউন্ড তৈরী হবার পরে নির্বাচনের আগমুহূর্তে এনসিপির সাথে কৌশলগত বিরোধের কারণে পদত্যাগরে ভোটাররা অস্থিরচিত্ত ও গোঁড়ামি হিশেবে নিয়েছে। যে জামাত প্রশ্নে তারা পদত্যাগ করেছে, মনে রাখতে হবে, বাংলাদেশে শিক্ষিত মধ্যবিত্ত্বের একটা গ্রুপের সেই জামাত প্রশ্ন, তার ছিটেফোটাও সাধারন ভোটারদের নেই। সাধারণের জামাত প্রশ্নটি হল, জামাত এলিট, শিক্ষিত মধ্যবিত্ত্বের দল। এর থেকে বেরোয় না, ফলে তাদের কাছের না। এইবারের নির্বাচনে জামাত নিজেদের এই চেহারা বেশ অতিক্রম করেছে বইলাই আমার মনে হয়। ফলে, অতীতে পাওয়া আসনের তুলনায় তিনগুণের চেয়ে বেশি আসন পেয়েছে। যেসব জাগায় হেরেছে, সেই হারটাও অল্প ব্যবধানের। এইটা, তাসনিম জারা বা অন্যরা যে মতাদর্শের জায়গায় গিয়ে বিচার করে এনসিপির সাথে আগাল না, তারা ধরতে পারে নাই।

তাসনিম জারা কেন সফল হইলেন না, ভাবছিলাম। জারা হারবেন, এই ভয়ের চাইতে, আমার ভয় ছিল, জারা হতাশ হবেন। জারা রাজনীতিতে আসায় আমি খুশি…
February 13, 2026
32 readers till now, 0 new visits today.

No comments yet. Be the first!