'গণআন্দোলন, যেইটা শেষে অভ্যুত্থানে রূপান্তরিত হলো, এইটারে নিয়ে আমার প্রথম বোঝাপড়া হলো, এইটা রাজনৈতিক দলগুলোর ছিল না তেমন কইরা, বহুদিন ধরে রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতিতে রাজপথে তৈরি হতে থাকা ছাত্রদের ছিল। এরা বহুদিন ধরে তৈরী হয়েছে, রাজপথে, একা একা, রাজনৈতিক দলগুলোর বাইরেই, নানান চেহারায়। সর্বশেষ, জুলাইয়ে নিজেদের আন্দোলনকে ওরা গণের করে তুলতে পেরেছে এবং সাধারণ মানুষের দুয়ার পর্যন্ত নিয়ে যেতে পেরেছে, মিথের কেন্দ্র ও কাবাগুলো ভেঙেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে ছড়িয়ে দিয়েছে আন্দোলন। এবং দ্বিধান্বিত রাজনৈতিক দলগুলোকে বাধ্য করেছে রাজপথে নামতে। রাজনৈতিক দলগুলো, এক প্রকার বাধ্য হয়েই, প্রকাশ্যে নানান রকমভাবে অস্বীকার করতে করতে, এক প্রকার হীনম্মন্যভাবে রাজপথে নেমেছে, পরিচয়হীনভাবে, যাতে দরকারে নিয়মতান্ত্রিক পরিচয়ে ফেরত আসতে পারে, আবার, সফল হলে এর ফলাফলরে ঘরে তুলতে পারে। যাদের এই পরিকল্পনা ছিল না, তারা শহিদ হয়েছেন এবং প্রকাশ্যে নেতৃত্ব দিয়েছেন। তাদের কোনো গোপন ব্যাপার ছিল না। ফলে অভ্যুত্থান সফল হলো এবং ফ্যাসিস্টের পতন হয়ে গেল। এই জায়গা থেকেই আমি এর পরের বাংলাদেশ ও রাজনৈতিক দলগুলোর সংকট ও দ্বিধাগুলোকে দেখি।'
/ কয়েকদিন এখান থেকে আরো কিছু পোস্টার কার্ড শেয়ার দেবো। কমেন্টে পুরো ইন্টারভিউর লিঙ্ক। পইড়া কমেন্ট ও শেয়ার কইরেন।
No comments yet. Be the first!