unSocial

বিএনপির পরামর্শক কারা, বহুত আগে জিগেশ করেছিলাম। গতকাল, মাঠের প্রথম বক্তৃতার পরে, তারেক রহমানের ব্রান্ড ডিজাইনার, বা পরামর্শকদের ব্যাপারে একটু হতাশ হলাম। এই বক্তৃতাটা ঐতিহাসিক হবার কথা ছিল। কিন্তু, তার পরিবর্তে, কিছুটা কৌতুককর হল। তারেক যে দলের প্রধান, তার যে ইমেজ দরকার, তা হল, তিনি একটা সম্ভাব্য চুড়ান্ত ভরসার সেতু, একটা বড় ছাতা হবেন। এই ছাতা ও ব্রিজের ইমেইজ তিনি ভাঙবেন না কখনো, চরম দুর্যোগ মুহূর্তেও। তার কর্মীরা ভাঙবেন। ছোট ছোট নেতারা ভাঙবেন। কিন্তু, অন্যদের একটা ভরসা ও যোগাযোগ সম্ভাবনা হয়ে প্রধান বিরাজ থাকবেন, সব সময়। আমরা বলব, ঐ দেখ, তারেক কিন্তু ঠিক আছেন। ব্রীজ ঠিকঠাক আছে এখনো। খালেদা জিয়া এরকম একটি ব্রীজ ও ছাতা হিশেবে ছিলেন সব সময়, যেখানে আইসা সবাই একটা সম্ভাবনা খুঁজে পেতো। গতকাল থেকে তারেকের যে ইমেইজ তার ব্রান্ড ডিজাইনাররা, পরামর্শকরা, বা তারেক নিজে তৈরী করতে নিলেন, এইটা তারেকের জাতীয় নেতা হয়ে উঠতে পারার জন্য খারাপ। মনে রাইখেন। আশা করছি, তারেক রহমান আমার এই লেখা পড়বেন এবং পরামর্শটি নেবেন। এই কারণেই নেবেন, কারণ আমি তারেকের সমর্থক না, সমালোচক হিশেবেই বিরাজ করি সমাজে।

বিএনপির পরামর্শক কারা, বহুত আগে জিগেশ করেছিলাম। গতকাল, মাঠের প্রথম বক্তৃতার পরে, তারেক রহমানের ব্রান্ড ডিজাইনার, বা পরামর্শকদ…
January 23, 2026
35 readers till now, 0 new visits today.

No comments yet. Be the first!