‘দেখুন, আমরা যে সোসাইটিতে আছি, তার রুহ হলো ধর্ম। এখানকার বৃহৎ জনগোষ্ঠী মুসলমান। হিন্দু আর বৌদ্ধরাও আছে প্রচুর পরিমাণে। দেখবেন, তাদের চরিত্র হলো ধার্মিক। ধর্মীয় ভ্যালুগুলো প্রাধান্য পায় জীবনযাপন ও সব মীমাংসায়, কিন্তু, এখানকার মুসলিম, হিন্দু, বৌদ্ধ সবাই একটা টলারেন্ট সোসাইটি ও স্পিরিচুয়াল মাইন্ড বিলং করে। এখানকার মুসলমানদের যে পরিচয়, তারে আমরা বাঙালি মুসলমান বলি। এই বাঙালি মুসলমান ব্যাপারটা এমন, এখানে আরব থেকে আগতরা ব্যবসায়ি ও সুফিরা যেমন, ইতিহাসের নমঃশূদ্র, চণ্ডাল, দলিত, কৃষিজীবী, কাঠুরে, জেলে ও আর আর বর্ণহীন, অনার্য স্বাধীন নৃগোষ্ঠীও সমহিমায় বিরাজ করে, বাঙালি মুসলমানের সঙ্গে। ফলে, দেখবেন, পাশের দেশ ভারতে যে ধর্মীয় ইনটলারেন্স, উগ্রতা, গরুর গোশত খাওয়ার অপরাধে পিটিয়ে মানুষ খুন, এরকম আমাদের নেই। একটা চমৎকার স্পিরিচুয়াল মাইন্ড এবং ধর্মীয় সহাবস্থান, এখানে পাশাপাশি চলে। মানে, ধার্মিক হলেও, মুআমেলাতে সেক্যুলার থাকতে পারি আমরা।’
/ কয়েকদিন এখান থেকে আরো কিছু পোস্টার কার্ড শেয়ার দেবো। কমেন্টে পুরো ইন্টারভিউর লিঙ্ক। পইড়া কমেন্ট কইরেন।
No comments yet. Be the first!