unSocial

~ এনসিপি নিয়া কুইক নোট দিছিলাম, গত বছর এই দিনে। এখন, মিলায়ে পড়েন, আমার হোপগুলোরে। আমি আর একটা ছোট নোট দেব, সময় নিয়ে। ~

বঙ্গে রাজনীতির চরিত্র হবে ধার্মিকদের সেকুলার প্লাটফর্ম। বাংলাদেশে ধর্মের রাজনীতি প্রাণ পাবে না। আবার, আইডিওলজি হিশেবে সেকুলারেরও ভাত হবে না বঙ্গে। ধর্ম, বিশেষত ইসলাম ভেল্যু ব্যবস্থা ও প্রভাবক হিশেবে হাজির থাকবে। ফলে, বঙ্গের রাজনীতি ধর্মরে নেই করে দিয়ে হবে না, বরং ধার্মিকদের সেকুলার প্লাটফর্ম দিয়ে হবে। জিয়াউর রহমানের বিএনপি ছিল, এখনতক, ধার্মিকদের সেই সেকুলার প্লাটফর্ম। এই জায়গা থেকেই আমি কইতাম, সেকুলার বিএনপি বইলা কিছু হয় না। অন্তত জিয়াউর রহমানের যে বিএনপি, তারে যদি খেয়াল করেন। আজ, নতুন রাজনৈতিক দল এনসিপির ঘোষণা, আমি মনে করি, এই প্লাটফর্মে বিএনপির একচ্ছত্র মালিকানা ভাঙার সম্ভাবনা তৈরী করবে। এই রাজনৈতিক দলের সবচেয়ে বড় সম্ভাবনা ও এসেট হল, একটি সর্বাত্মক জনঅভ্যুত্থানে এর নেতারা নেতৃত্ব দিছেন। এর কর্মীরা সবাই তরুণ ও মাঠের লড়াকু। এর চেহারা বাংলাদেশের ট্রেডিশনাল পুরনো রাজনৈতিক দলগুলোর চেয়ে আলাদা ও বৈচিত্রময়। এদেরে না ইসলাম না সেকুলার না বাম দিয়ে চিত্রায়ন করতে পারবেন আপনি। কিন্তু এইসবগুলোর মহত্বর মর্মগুলো এরা ধারণ করার কথা বলে প্রায়ই। ফলে, নানান সীমাবদ্ধতা সত্বেও, এই মুহূর্তের সবচেয়ে সেন্সিবল রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখছেন ও প্রভাবশালী হযে উঠেছেন এই গ্রুপ। এই দল ঘোষণার বহু আগেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শেখ হাসিনা অপ্রাসঙ্গিক করে দিযেছেন, কিন্তু, এই দল গঠনের পরে, বাকি রাজনৈতিক দলগুলোর ট্রেডিশনাল রাজনীতির জন্যও একটা চ্যালেঞ্জ ও বড় প্রভাবক হিশেবে ভূমিকা রাখবে। এই দলের পরে, বিএনপি ট্রেডিশনাল রাজনীতির থেকে বেরুনো যে দরকার, তা বুঝতে পারবে। কিন্তু তারা বেরুতে পারবে না, ফলে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। জামাত ও বাম দলগুলোর হতাশ তরুণরা নতুন দলে ভিড়বে। বাংলাদেশে এর পরেও নতুন দল হবে, তবে যারাই নতুন দল করবে, তারা এই দলের যে চরিত্র ও ভেল্যু ব্যবস্থার নির্মাণ, তার থেকে পেছাতে পারবে না। আপাতত, এই দলের সবচেয়ে বড় সফলতা হল, এটুকুই।

[ ছবিটা সেদিন সকালের, জামালখানে পাতা ঝরা রোড।]

~ এনসিপি নিয়া কুইক নোট দিছিলাম, গত বছর এই দিনে। এখন, মিলায়ে পড়েন, আমার হোপগুলোরে। আমি আর একটা ছোট নোট দেব, সময় নিয়ে। ~

বঙ্গে…
February 28, 2026
30 readers till now, 0 new visits today.

No comments yet. Be the first!