জুলাই নিয়া একটা আকাইম্মা এসথেটিকস তৈরী আছে। এইটারে এসথেটিকস থিকা নামাতে হবে। জাস্টিস ফর জুলাই, জুলাই গণহত্যা, এইসব তো ইন্টারন্যাশনাল কমিউনিটির শব্দ। এইসব সেখানে বলেন, সমস্যা নেই। কিন্তু, জুলাইয়ে যারা যারা খুন হইছিলেন, তারা হলেন আমাদের ছাত্র, শ্রমিক, শিশু, রিকসাচালক, সাংবাদিক। ১৩৩ শিশু খুন হইছেন, এইটা প্রথম আলোর রিপোর্ট। তো, এইসব খুনের বিপরীতে স্রেফ এসথেটিকস দিয়া হয় না। ছাত্রহত্যার বিচার লাগবে আমাদের। শ্রমিক হত্যার বিচার লাগবে। শিশু হত্যার বিচার লাগবে। রিকসাচালক হত্যার বিচার লাগবে। সাংবাদিক হত্যার বিচার লাগবে। বিচার চাওয়ার টাইমে শহীদদের এই শ্রেণী পরিচয়গুলো বইলেন, লিইখেন। স্রেফ জুলাই গণহত্যা না। নিউইয়র্কে আখতার, জারা ও তাদের অন্য বন্ধুদের শ্লোগান শুনতে শুনতে মনে হল।
ছবি: সাধনা ঔষধালয়ের দেয়ালে শিশু আনাসের রেখে যাওয়া চিঠি। প্রথম আলোর তোলা ছবি।
No comments yet. Be the first!