unSocial

যে রাজনৈতিক দলই করেন, গোয়েন্দা কাহিনী ও পরিভাষাগুলোরে সন্দেহের সাথে পরিহার কইরেন। রাজনীতি হল সম্পর্কের জ্ঞান, কোন গুপ্ত গোয়েন্দা কাহিনী না। আপনার রাজনৈতিক অবস্থানই স্পষ্ট করেন, সব অবস্থাতেই। এই গোয়েন্দা পরিভাষাগুলো হল, রজার সাহেবের মত, হঠাৎ ঠাহর কইরা দেখবেন, রজার হলেন খোদ আপনি, যারে নিয়া এতদিন শার্লক হোমস, মানে, গোযেন্দা কাহিনীর টুল, রাজা উজির হইতেছিলেন। বিএনপি এক্টিভিস্টরা এরকম একটা তথ্য দিচ্ছেন, দেখলাম এখন, রজার সাহেব গুপ্ত বিএনপি ছিলেন। হাহা, তো, আপনাদের এইসব বালের গোয়েন্দা কাহিনী দিয়া, দয়া কইরা রাষ্ট্র ও আপনার সরকারকে ভালনারেবল কইরা রাইখেন না। নাগরিকদের অসম্মান ও নিরাপত্তাহীন করবেন না। মনে রাইখেন, এই গোয়েন্দা কাহিনীতে আপনিও, কখনোই সেইফ না, যেহেতু আপনি কেবল পুতুলনাচের টুল হিশেবেই বেঁচে থাকবেন। রজার যেমন আপনি হতে পারেন, একদিন ঘুম থেকে উইঠা দেখবেন, জহিরও আপনিই। কিন্তু, আপনি এই গোযেন্দা কাহিনীর থেকে পালাতে পারছেন না। এইরকমই, টেক্সট, কন্সপিরেসি ও রূপকথাগুলো। ফলে, আপনারেই সন্দেহ করুন।

যে রাজনৈতিক দলই করেন, গোয়েন্দা কাহিনী ও পরিভাষাগুলোরে সন্দেহের সাথে পরিহার কইরেন। রাজনীতি হল সম্পর্কের জ্ঞান, কোন গুপ্ত গোয়েন…
March 27, 2026
34 readers till now, 0 new visits today.

No comments yet. Be the first!