unSocial

সাধারণত যে ট্রেনে উঠি, সেই ট্রেন পেলাম না। একটা ধীর স্থির শান্ত স্বভাবের ট্রেনে উঠলাম, যার কোথাও যাবার তাড়া নেই তেমন কইরা। থেমে জিরোবার অবসর আছে। সেরকমই এক জাগায় ট্রেন যখন জিরোচ্ছিল, আমি নেমে এই পাখিটার সাথে বইসা ছিলাম। ট্রেন মিনিট বিশ দাঁড়াবে।

আমি পাখিটারে নানান দিক থেকে দেখতে দেখতে হঠাৎ দেখি, কোন আওয়াজ ছাড়াই ট্রেনটা চলা শুরু করল। আমি সাধারণ গাড়ি মনে করে প্রথমে হাত দেখালাম, তারপরে ডাক দিলাম। যখন বুঝতে পারলাম ট্রেন, তখন শেষ বগিটা আমার পাশে দৌড়ুচ্ছে। যেহেতু আমাকে ট্রেনে উঠতেই হবে, ভেতরে ব্যাগ ও নানান জরুরি জিনিশপত্র, আর ট্রেন ছাড়া আমি চলতে পারি না, আমি দৌড়ুতে দৌড়ুতে যখন হাতলটা ধরার চেষ্টা করলাম। যখন ধরতে পারলাম, দেখি দরজা বন্ধ। আমি হতাশ হলাম, তখন বগির ভেতর থেকে একজন চিৎকার করে বলল, আগে উঠে দাঁড়ান।

আমি প্রায় উড়তে উড়তে উঠে, বাইরে পাদানিতে পা দিয়ে দাঁড়ালাম, বন্ধ দরজার পাশে। তখন আর একজন বলল, এই দরজা তো খুলবে না, নেমে সামনের বগিতে যেতে হবে। ততক্ষণে ট্রেন তুফান হয়ে উঠল। মানে, তখন আর কিছুই সম্ভব না। তখন এই তুফান মেলেই পড়ে থাকার সিদ্ধান্ত নিলাম। কিছুক্ষণের মধ্যে আশপাশ বন বাদাড় হয়ে উঠল আর ভয়ের ব্যাপার হতে লাগল। বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়ানোর পরে, দেখলাম, ট্রেনের লোকজন কীভাবে যেন দরজা খুলে ফেলল, আর আমারে টেনে নিল। এইভাবে, পাখিটার সাথে আমার গল্প শেষ হল।

সাধারণত যে ট্রেনে উঠি, সেই ট্রেন পেলাম না। একটা ধীর স্থির শান্ত স্বভাবের ট্রেনে উঠলাম, যার কোথাও যাবার তাড়া নেই তেমন কইরা। থে…
September 13, 2025
26 readers till now, 0 new visits today.

No comments yet. Be the first!