আমি যে খারাপ পাঠক ব্লক করার কথা বলি, এই খারাপ পাঠক শ্রেণী হল, একটিভিস্ট পাঠক। এরা দুই উদ্দেশ্যে আসেন। এক. তাদের পছন্দের কথা শোনার জন্য। দুই. পছন্দ না হলে, জবরদস্তি তাদের মত চাপিয়ে দেওয়ার জন্য। উভয়ই মন্দ উদ্দেশ্য। এরা যে উদ্দেশ্যে আসেন, সে উদ্দেশ্য তাদের পছন্দের কোন একজন রাজনৈতিক নেতার সভা, বা মটিভেশনাল স্পিকারের মাহফিলে গেলেই হয়। তাদের জন্য যে আমার লেখা না, এইটা তাদের বোঝা দরকার। এইটা না বোঝাদের জন্য আমি কোন গণতন্ত্র রাখতে ইচ্ছুক নই। কারণ, লেখালেখি কোন রাষ্ট্রব্যবস্থা না। বুঝব্যবস্থার ভ্রমণ। এর বাইরে যারা উপদেশ দিতে চান, স্টিকি পোস্টটা পইড়া নিয়েন। পাঠক সাধারণ নিয়া আমার পুরনো আলাপটা স্মরণ করলাম আবার।
—পাঠক, বা দুইটা বৃহৎ অশ্বডিম্ব—
লেখালেখি ব্যাপারটা এমন হতে হবে, পাঠকরুচি আপনারে বিহ্বল করবে না। কেউ পাঠক হইলেন আপনার, বহি পড়লেন, পইড়া ভাল মন্দ উচ্ছাস এইসব করলেন। এইসব ঘটনাই স্বাভাবিক, যেহেতু লেখেন আপনি। এই ধরনের ছোট ছোট ঘটনা, বা পাঠকরুচি যাতে আপনারে বিহ্বল বা প্রভাবিত করতে না পারে, বিশেষত আপনার ব্যক্তিত্বে ও লেখায়।
যাদেরে শাদা অর্থে 'পাঠক' ঠাওরান আপনি, তাদের বেশির ভাগই, আপনি খেয়াল করবেন, কেবল নিজের প্রিজাম্পশনগুলোর পক্ষে জাস্টিফিকেশন, মানে আপনার সমর্থন খুঁজতে আসেন আপনার কাছে। মানে প্রায় মুখস্ত মানুষই। এমনকি, যে পাঠকরে বিরোধিতাই কেবল করতে দেখেন, তারও কেবল তার মতবাদ বা রাজনৈতিক পক্ষের প্রিজাম্পশনগুলোরে সেটিসফাই করাটাই লক্ষ্য, আর কিছু না। মানে, উভয় শ্রেণীরই বড় অংশ দুইটা বৃহৎ অশ্বডিম্ব।
ফলে, এই পাঠকদের সমর্থন বা বিরোধিতা সমাজে যে অশ্বডিম্ব উৎপাদন করে, তারে বিজ্ঞাপনের কাজে লাগাতে পারেন, এর বাইরে ইগনৌর করতে পারাটাই দরকার।
No comments yet. Be the first!