ঘোর কলি পূর্ব বাংলা, মানে, 'ইহুদিবিহীন ফিলিস্তিনে'র পাশে, পশ্চিম বাংলারে একটা আলোকপ্রাপ্ত ইজরায়েলই হতে হবে, এরকম একটা হোপ করতেন স্যার হযরত যদুনাথ সরকার। বোধ হয়, বিজেপির ক্ষমতায় আসার মাধ্যমে, সরকার মশাইয়ের এই হোপ পুরন হল কিছুটা। উনারে এই পরিবর্তনের নবী কওয়া যায় কি? উনিশ শ আটচল্লিশ সালের দি মডার্ন রিভিউতে, কাঙ্ক্ষিত ভারত কীরকম হবে, তার এরকমই একটি চটি, কিন্তু ইন্টারেস্টিং আলাপ করছিলেন সরকার।
যদুনাথ কইতেছিলেন, পূর্ববাংলা হল 'ইহুদিবিহীন ফিলিস্তিন', আর পশ্চিমবাংলারে হতে হবে 'পূর্ববাংলার পাশে একটা ইহুদির শাসনে ফিলিস্তিন' যেরকম হওয়া দরকার, তা। তার মতে, 'মধ্যযুগীয় অজ্ঞতা আর সেকেলে ধর্মান্ধতার মরুভূমির মধ্যে যা হবে সভ্যতার একখণ্ড মরুদ্যান'।
তো, এই মরুদ্যানটা আদতে কী, তার অনেক চেহারা আপনি দেখতে পাবেন, আধুনিক ভারতে। সর্বশেষ, স্রেফ 'মুসলমানের ভোট' আর 'হিন্দু ভোট', আর, 'মুসলমানরা বাংলাদেশি, ভারতের না', এই স্পষ্ট তফাত করেই পশ্চিমবঙ্গে বিজেপি নামের দল ক্ষমতায় আসতে যাচ্ছে। আমি, এইটারে উনিশ শতকের বাবু পুনর্জাগরণের বাকি অধ্যায় হিশেবেই পড়ছি। আপনি কীভাবে পড়ছেন?
No comments yet. Be the first!