Zuba Rahman এর সাথে এই ইন্টারভিউ বেশ তিরিয়ে তিরিয়ে দিচ্ছিলাম, ইনবক্সে, প্রায় সপ্তাখানেক ধরে। ইন্টারভিউ মানে তো গল্প করাই। কিন্তু, এইটা যেহেতু মুখোমুখি আলাপ না, লিখে লিখে উত্তর দিচ্ছিলাম, এইটা বোধ হয় অল্প কম গল্প হইল। আপনারা পড়ে বইলেন। মোটামুটি লম্বা ইন্টারভিউই, দশ বা এগার পৃষ্ঠা হবে।
এই ইন্টারভিউর কিছু কিছু আলাপ বেশ বিতর্ক তৈরী করতে পারে বলে আমার ধারণা। কিছু খারাপ খারাপ কথা বলেছি। রাজনীতি, দর্শন ও নীতিশাস্ত্রের আলাপের সাথে সাথে, বিএনপি, জামাত, এনসিপি ও আওয়ামীলীগের রাজনীতি নিয়াও ডিটেইল আলাপ করেছি। আওয়ামীলীগের ফিরে আসা নিয়ে আলাপ করেছি। আমি চাই, বিতর্ক তৈরী হোক।
আমার কাছে, লেখা ঠিক প্লানড ঘটনা হয়ে ওঠে না কখনো, বরং শব্দ, ভাষা ও বোল নিজেই একটা চিন্তার ঘটনা। ফলে, আমি প্রচুর রিরিড করি নিজেরে, লিখতে লিখতেই। নিজেরে এডিটও করি প্রচুর। এইখানেও, যুবা রহমানকে দেওয়া সর্বশেষ ভার্ষনটার পরে, উত্তরগুলো আরো কিছু রিরাইট করছিলাম শেষে, যেদিন সংসদ অধিবেশন বসল, প্রথম৷ কিন্তু জানলাম, তার আগেই প্রিন্টে চলে গেছে। এইজন্য মন খারাপ ছিল। বই এখনো হাতে পাই নাই। তবে, আজ পত্রিকার অনলাইনে এইটার প্রিন্ট ভার্সনের পিডিএফ পেলাম। ওখান থেকে পড়তে পারলাম। আজ দ্বিতীয়বার পইড়া, মনে হল, মন খারাপ না করলেও চলবে।
No comments yet. Be the first!