unSocial
Rifat Hasan · 10 months ago

অভ্যুত্থানের মাহফুজ ও আসিফকে আমাদের কাতারে, জনসমুদ্রে ওয়েলকাম জানাতে চাই। ক্ষমতার মাহফুজ ও আসিফের বহুত বদনাম ও সুনাম জমেছে অবশ্যই। এই মাহফুজ ও আসিফকে তেমন কইরা চেনা হয় নাই আমার কখনোই। কারো সাথেই কখনো দেখা বা কথা যে হয় নাই, তা নয়, কিন্তু তাদেরে যেভাবে গণঅভ্যুত্থানের সময়ে মানুষের ভিড়ের ভেতরে চেনা যেত, সেভাবে চেনা হয় নাই। তেমন কইরা চিনতে চাইও নাই। এইবার, আমি আসিফ ও মাহফুজকে সেই ইতিহাসের সময়ে ফিরতে পারা মানুষ হিশেবে চাই। আসিফের সেই দিন আমি সব সময় মনে রাখি, মঙ্গলবার নয়, কালই মার্চ টু ঢাকা। সারা দেশের মানুষ পঙ্গপালের মত নাহিদ আসিফের আহ্বানে ঢাকা ছুটে গিয়েছিল। ওদের সবার বয়স ছোট। অনেক ভুল ত্রুটিও হয়ত করেছে। কিন্তু, আমি মনে রেখেছি, ওরা আমাদের সবার চাইতে বড় হতে পেরেছিল একদিন। একদিনেই আমরা বড় হয়ে উঠলাম। কিন্তু অল্প কিছুদেনর মধ্যেই আমরা আবার ছোট হতে থাকলাম। আমার আগ্রহ, ওদের বিরুদ্ধে সব অভিযোগ গুড়িয়ে দিয়ে ওরা আবার ফিরুক। কোন ক্ষমতার ভাগাভাগিতে নয়, গণঅভ্যুত্থানের পূর্ণ ক্ষমতায়। সেটি রাষ্ট্রীয় ক্ষমতা হতে পারে, বা মাঠের ক্ষমতা হতে পারে। ওরা আবারো বড় হোক, পুরো জুলাই মাসের মত।

অভ্যুত্থানের মাহফুজ ও আসিফকে আমাদের কাতারে, জনসমুদ্রে ওয়েলকাম জানাতে চাই। ক্ষমতার মাহফুজ ও আসিফের বহুত বদনাম ও সুনাম জমেছে অ…
December 10, 2025
34 readers till now, 0 new visits today.

No comments yet. Be the first!