Rifat Hasan
· 4 months ago
জমিদারি উচ্ছেদকে সেলিব্রেট করেন। দেখবেন, বাঙালি জাতীয়তাবাদ থাকবে না। বাঙালি জাতীয়তাবাদ, দেখবেন, তাদের জমিদারদের ঐতিহাসিক জমিদারি উচ্ছেদরে কখনোই সেলিব্রেট করে না। এই উচ্ছেদের ফলেই, দেড়শ বছরেরও বেশি সময় পর পূর্ব বাংলার কৃষকরা জমির মালিকানা ফিরে পায় আবার। তো, এভাবেই, দেখবেন, ইতিহাসে আপনার লড়াইয়ের আরো আরো ইভেন্টরে গরহাজির কইরাই বাঙালি জাতীয়তাবাদের জমিদারকুল জমিদারি করছে, যেখানে আপনি গরহাজির থাকেন, কিন্তু ইতিহাসের জমিদাররা লাঠিয়াল ও ঠাঁটসহই বাঁইচা থাকেন, নমঃশূদ্র ও বাঙালি মুসলমানের বাংলাদেশ রাষ্ট্রে। তো, খেয়াল করলাম, জমিদারি প্রথা উচ্ছেদের ৭৫ বছর, ১৬ মে, ২০২৬ পালন করছে কিছু কিছু সংগঠন, যেমন, রাষ্ট্র সংস্কার আন্দোলন। এই ইভেন্ট খুব গুরুত্বপূর্ণ ঘটনা। আর কোন সংগঠন কি এই ইভেন্ট উদযাপন করছে, যেমন, এনসিপি, বা বিএনপি? আমার চোখে পড়ল না।
May 17, 2026
33 readers till now, 0 new visits today.
No comments yet. Be the first!