unSocial

শশী থারুরের একটা বইয়ের নাম, হোয়াই আই অ্যাম আ হিন্দু, আজকে খেয়াল করলাম। এই বইটা পড়ব। এর বাইরে, শশী থারুরের ভয়ের চরিত্র হল, হিন্দুত্ববাদী ইন্ডিয়ার ভেতরে বইসা বাংলাদেশের 'ফার রাইট' নিয়া ভাবিত হওয়া, ভারত রাষ্ট্রের নিরাপত্তা প্রশ্ন হিশেবে। থারুরের দলই বাংলাদেশে চিরস্থায়ী হাসিনার দোকানের সওদাগর ছিল, পরে মোদি যার সওদাগর হল। তারা তাদের এই পুরনো পাপে দুঃখিত না মোটেও, যারে আমি শয়তানের ঘোট পাকানি কইতাম। ফলে, হাসিনার পতনের পরেও শশী থারুর উদ্বেগ প্রকাশ করেছিলেন, সর্বদলীয় বৈঠক শেষে, ফার রাইটের উত্থান সম্ভাবনা নিয়ে। এইটা মনে আছে? মনে না থাকলে, মনে করিয়ে দিলাম। মানে, বাংলাদেশ প্রশ্নে ইন্ডিয়ার মোদি গাঁধি সব মহাজনের নীতি ও উৎকণ্ঠা যে অভিন্ন, এইটা যাতে আমরা না ভুলি। থারুর ইন্ডিয়ার অভ্যন্তরীন রাজনীতিতে যতই লিবারাল বা সেকুলার হন, বাংলাদেশ প্রশ্নে তার শ্লোগান হবে সেই একই রকম, তাররবক্তব্যের প্রতিবাদ করা মেঘের মতো, সাদিক কায়েম পাকিস্তানি। ফলে, থারুররে নিয়া আলাদা কইরা চিন্তিত হওয়া আকাইম্মা, যা আপনারা করছেন।

শশী থারুরের একটা বইয়ের নাম, হোয়াই আই অ্যাম আ হিন্দু, আজকে খেয়াল করলাম। এই বইটা পড়ব। এর বাইরে, শশী থারুরের ভয়ের চরিত্র হল, হিন…
September 12, 2025
32 readers till now, 0 new visits today.

No comments yet. Be the first!