unSocial

বাংলাদেশে 'ইসলামী' দল নেই। জামাত 'ইসলামী' দল না। জমিয়তে ওলামায়ে ইসলাম নামের একটি দলের নেতা, নামটা ভুইলা গেছি, সম্ভবত বিএনপির জোট থেকে নির্বাচন করছেন, যখন জামাত নিয়া প্রশ্ন করা হল, তখন তিনি বললেন এই কথা। ভদ্রলোকের ভিডিওটা দেইখা চমৎকৃত হলাম। যিনি শেয়ার করলেন, উনি বোধ হয় জামাত সমর্থক, কারণ উনারে মুনাফেক কইয়া তার প্রমাণ হিশেবেই এই ভিডিও শেয়ার করলেন। তো, প্রশ্নকর্তা উনারে জিগেশ করলেন, আপনারাও কি ইসলামী দল না? উনি কইলেন, না। কোন ইসলামী দল না আমাদেরটাও। আমরা আলেম ওলামাদের দল মাত্র। ইসলামরে টিকিয়ে রাখার জন্য কাজ করি। এইটাই আলেম ওলামাদের কাজ। বাংলাদেশে ইসলাম নিয়া রাজনীতি করা দলগুলোর ভেতরে এই উক্তির চাইতে বেটার বোঝাপড়া আমি তেমন দেখি না। উনার এই আলাপটি কিছুটা পছন্দ হইল। বাংলাদেশে আলেম ওলামারা কেন ইসলামী রাজনীতি বইলা কিম্ভূত বস্তুতে আগ্রহী না, কিন্তু রাষ্ট্রের নেগোশিয়েটিং পার্টি হিশেবে ঐতিহাসিকভাবে থাইকা যাওয়ারে গুরুত্বপূর্ণ মনে করেন, তারে নিয়া উনার এই বোঝাপড়ার কাছাকাছি একটা আলাপ করেছিলাম বহু আগে, পাকিস্তানি তাত্বিক একবাল আহমেদের একটি লেখার বরাতে। হেফাজত ছিল আমার আলাপের কেন্দ্রে। ভদ্রলোক আবার মনে করিয়ে দিলেন।

December 28, 2025
13 readers till now, 0 new visits today.

No comments yet. Be the first!