'ন্যারেটিভ' নামে একটা প্রতিষ্ঠানের জরিপ নিয়া শোরগোল হইতেছে। জরিপ আমি দেখি বা শুনি না। কিন্তু একটা প্রবণতা খেয়াল করলাম, ন্যারেটিভের একটা অনুষ্ঠানের ছবিতে সামনে থাকা বক্তাদের মধ্যে আমাদের পরিচিত মোহাম্মদ ইশরাকের চেহারা শেয়ার করে দেখাচ্ছেন কেউ কেউ, এইটা জামাতপন্থি। বইলা রাখি, ইশরাককে ইদানীং কিছু কিছু জাগায় বেশ শার্প অবজার্ভার হিশেবে খেয়াল করেছি। তো, জামাতপন্থা নিয়ে আমার আগ্রহ বা আফসোস উভয়ের কমতি আছে, আপনারা জানেন। কিন্তু আমার আগ্রহ সব সময়ই ছিল, আমাদের সমাজে এইরকম পরিচয় তৈরীর এলাইনমেন্টগুলো কীভাবে ঘটে, তারে নজরে রাখা। খুঁজে দেখলাম, এই ছবিতে এক বা দুজন একদা জামাতপন্থার কাছের লোক দাবীকারীরা আছেন, আলোচক হিশেবে। কিন্তু আরো অনেকের নামই আছে, যা এই ছবি প্রচারের লোকেরা হাইড করছেন। যেমন, একটা নাম দেখলাম, প্রফেসর তানজিম খান, ন্যারেটিভেরই অন্য একটা আলাপে বোধ হয়, আবার, আমাদের পরিচিত আরিফুল হোসেন তুহিনরেও দেখলাম। আর, আমার অত্যন্ত পছন্দের নায়েল রহমান। আবার, এক ছাত্রদল নেত্রী, (সংশোধনী: ভুল। ইনি বোধ হয় কোন বাম দলের ডাকসু প্রার্থি ছিলেন।) নাম ইমি। এরকম আরো বহুত লোকরে দেখলাম। সেই নামের ফিরিস্তির জন্য এই আলাপ নয়। এই আলাপ হল, এদের সবার সম্মিলিত উপস্থিতিও ন্যারেটিভ নামে প্রতিষ্ঠানটিরে জামাতি হিশেবে প্রজেক্ট করা থিকা নিরস্ত করতে পারল না অন্যদের। এরা জামাত হয়ে গেলেন স্রেফ মোহাম্মদ ইশরাক বা আরো এক দুইজনের উপস্থিতিতে। মানে, এইখানে নিক্তি হল, নিজের কুয়ার ভেতর থিকা না বেরুতে মৌলবাদি হবার সিদ্ধান্ত নিতে পারলেন কি পারলেন না আপনি, তা। মানে, একটা রিজিড কুয়ার পুঁটিমাছ হতে হবে। এইটা ইন্টারেস্টিং না? বইলা রাখি, আমি যেহেতু খোঁজ খবর রাখতে না চাওয়া লোক, ন্যারেটিভ নামটা এই উপলক্ষেই প্রথম শুনলাম মনে হল। তো, এই ন্যারেটিভের মত, জুলাইয়ের পরে, অন্তত কর্মকৌশলে মৌলবাদিতা নেই, এরকম আর কোন কোন প্রতিষ্ঠান তৈরী হয়েছে, আপনারা কমেন্টে জানাতে পারেন। তাদেরে কখনো খেয়াল করব।
Rifat Hasan
· 9 months ago
January 13, 2026
15 readers till now, 0 new visits today.
No comments yet. Be the first!