গণভোটে হ্যাঁ জিতলে 'নির্বাচনের পরেও আরও ৬ মাস ইউনুসের ক্ষমতা', অধুনা একটা বিশেষ আইডিওলগ গোষ্ঠীর মধ্যে জনপ্রিয় হওয়া দ্য পোস্ট, রেফারেন্ডাম পরবর্তি সরকার নিয়া এরকম একটা রিওমার ভিডিও বানিয়ে ছড়াচ্ছে দেখলাম। আনু মুহাম্মদকে এক দফার ঘোষক আর কিছু ছবিকে জুলাইর হিরো ঘোষণা করে আমার নজরে পড়েছিল এই পেইজ। আর, এই মতলবি ঘটনাগুলো নিয়া বাংলাদেশে আমার বন্ধুদের কেউ কেউ খুশি ছিল, কারণ তারাও এই হিরো প্রজেক্টের অংশ ছিল। তো, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই ভিডিও শেয়ার দিয়ে বললেন, এইটা ভুয়া তথ্য। আমি জানি না, এইটা সরকারের নিবন্ধিত কোন মিডিয়া কিনা। তবে, আবারো পুরনো প্রশ্ন করি। এই ধরনের ঘটনারে নিয়া মিডিয়া এথিকস আর নীতিমালাগুলো কী? একটা মিডিয়া ভুয়া নিউজ তৈরী করার পর এই মিডিয়ার দায় বা তার প্রতি সরকারের দায় কী? স্রেফ বিবৃতি? তাদের এই মিথ্যা প্রচার যদি সচেতন ঘটনা হয়, এইটা তো ক্রাইমও। একটা ক্রাইম নিয়া সরকারের লোকেদের স্রেফ বিবৃতি দিয়ে মোকাবেলার ঘটনাটি কেমন? পাশাপাশি, প্রশ্ন কইরা রাখি, জুলাই অভ্যুত্থান পরবর্তি এই রিওমারগুলোর স্পন্সর কারা?
Rifat Hasan
· 8 months ago
January 19, 2026
12 readers till now, 0 new visits today.
No comments yet. Be the first!