unSocial

বিএনপি ঐতিহাসিকভাবে বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল হলেও এর আগে বিএনপি দুইটা ঐতিহাসিক মুহূর্তরে ঔন করতে ব্যর্থ হইছে, আমার এরকম একটা রিডিং বলেছিলাম। এক. গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিতে ব্যর্থতা। দুই. হাঁ ভোটের পক্ষে দ্বিধাহীন অবস্থান নিতে ব্যর্থতা, যা্ কারণে বিএনপি প্রকাশ্যে হাঁ ভোটের পক্ষে কথা কইলেও, গোপনে না এর প্রচারে ব্যস্ত ছিল, যেইটাতে তারা শোচনীয়ভাবে ব্যর্থ হইছে। হাঁ বিপুল ভোটে জিতেছে। এখন, আজ সকালে তৃতীয় আর একটা মোমেন্টামরে ধরতে পারার ও ঔন করার ব্যর্থতা যোগ হল বিএনপির ঘরে। প্রথম দিনেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে রাজি হতে ব্যর্থতা। এই রাজনৈতিক দ্বিধা ও রক্ষণশীলতাগুলোকে ইতিহাস মনে রাখে। আমরা ইতিহাসে দেখি, জামাত ঐতিহাসিক ডিলেমা ও ধর্মীয় মৌলবাদ দিয়ে মোকাবেলা করেছে এই অঞ্চলের মানুষের আন্দোলন সংগ্রাম ও অর্জনগুলোকে। সাতচল্লিশে পাকিস্তান আন্দোলন ও একাত্তরে বাংলাদেশের অভ্যুদ্যয় প্রশ্নে। এই দ্বিধা ও ডিলেমাগুলো জামাতকে দীর্ঘ সময় ধরে শিক্ষা দিয়েছে, আপনারা জানেন। এখন, এই একই ডিলেমার এজেন্সি নিল বিএনপি, ইতিহাসের পরপর তিনটা ভুল সাইডে দাঁড়িয়ে। এই মুহূর্তের জামাতরে যদি দেখেন, জামাত ও তাদের এগার দলীয় জোট ইতিহাসের ভুল পক্ষে নেই। নিজেদেরকে শুধরে নিয়েছে জামাত। বিএনপির এই ইতিহাসের ভুল সাইডে দাঁড়ানোর পয়গম্বর কারা?

February 17, 2026
12 readers till now, 0 new visits today.

No comments yet. Be the first!