একটা নিউজ দেখে, একটু কইরা মনে হল, হাসিনার সময়ে ঢুকে যাচ্ছি না তো আবারও? প্রধানমন্ত্রীকে নিয়ে 'অপপ্রচারে'র জন্য একজনকে গ্রেফতার ও আদালতে নিয়ে গেল পুলিশ। জানা যাচ্ছে, এই গ্রেফতারকৃত ভদ্রলোক জামায়াত সমর্থক। আমি জানি না, এই 'অপপ্রচার' এর ধরনটা কেমন। এর সংজ্ঞা জানতে পারলে ভাল হত।
ধরুন, আমি প্রধানমন্ত্রী ও তার সরকারের কঠিন সমালোচক। এবং, মনে করি, প্রত্যেক নাগরিকের এই নিরঙ্কুশ অধিকার থাকা দরকার। এবং, একই সাথে, শুধু প্রধানমন্ত্রী নয়, যে কাউরে নিয়াই, যে কোন মাধ্যমে মিসইনফরমেশন ছড়ানোরে অপরাধ সাব্যস্ত করারও পক্ষে আমি, সব সময়েই।
এজন্য, সবার আগে, এই জায়গায় সবচাইতে স্পর্শকাতর অথরিটিরে লোকেইট করা দরকার। এইটা হল গণমাধ্যম, যে মিথ্যার উপরও আস্থা তৈরী করতে সক্ষম। ফলে, আমি বাংলাদেশে মিডিয়াগুলোর ব্যাপারে স্পষ্ট, পরিস্কার দেখা যায়, এমন নীতিমালা ও মিসইনফরমেশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষে। যদি, এই গ্রেফতারকৃত ভদ্রলোক মেলাফাইড ইনটেনশন নিয়ে মিসইনফরমেশন ছড়িয়ে থাকেন, তার জন্য এই গ্রেফতার হয়তো ততো ইভিল না, যদি এজন্য প্রপার আইন ডিফাইন করা থাকে।
তবে, আমার সন্দেহ হল, এইটা মিসইনফরমেশনের চাইতেও, ভাবমূর্তি বিষয়ক আগ্রহ। অতি উৎসাহী বিএনপি সমর্থক পুলিশ বা সাধারণ সমর্থক বা অন্য কোন মতলববাজের কাণ্ড। গ্রেফতারকৃত ভদ্রলোকের চেহারাও দেখেছি, সাধারণ গরিব মানুষের মত। আমার পরামর্শ হল, পুলিশ ও নিজ দলের সমর্থকদের এই অতি উৎসাহগুলোরে পাত্তা দিলে আর একটা হাসিনাব্যবস্থাই তৈরী হবে। বরং পরামর্শ দেব, শুধু প্রধানমন্ত্রী নন, নাগরিকদের সুরক্ষার জন্য মিডিয়া ও ব্যক্তির জন্য নীতিমালা ও আইন প্রণয়ন করুন।
মিডিয়াগুলো মিসইনফরমেশন ছড়ানো বন্ধ হলে, অন্যদেরগুলো আপনি কমে যাবে। দেখবেন, প্রায় মিসইনফরমেশনগুলোর সোর্স হল মিডিয়া, যারে কোন ক্ষমতাই ধরতে ছুঁতে চায় না। বিপরীতে, গরিব সাধারণ মানুষকে ধরতে চায়, মূলত, ক্ষমতার ব্যাপারে ভয় ছড়াতে। ভয় ছড়ায়েন না। ভয় ক্ষমতারে অনায্য ও ভঙ্গুর করে তোলে, সে আপনি যত জন-সমর্থন নিয়াই ক্ষমতায় আসেন না কেন।
আর একটা গুড প্রেক্টিসের কথা বলি। এই ধরনের অপরাধের জন্য, ব্যবস্থার শুরুটা বিরোধী সমর্থকদের বিরুদ্ধে কইরেন না। আরো ভাল হল, প্রধানমন্ত্রীর ভাবমূর্তিরে এই জাগায় কখনোই ব্যবহার কইরেন না। উনি সর্বংসহা হবেন। গ্রেফতারের চাইতে, এইটা বেটার রাজনীতি। ফলে, আমার পরামর্শ হল, এই গ্রেফতারকৃত ভদ্রলোককে তারেক রহমান এখনই মুক্তি দেবেন ও পুলিশ প্রশাসনকে এই ধরনের মামলাবাজির ব্যাপারে সতর্ক করবেন।
No comments yet. Be the first!