কেউ কেউ, তারেক রহমানরে 'ইউনুছ ২' কওয়ার চেষ্টা করতেছেন, বিয়ে বাড়িতে গানের উপরে সালিশির একটা নিউজ শেয়ার করে। এইটা খারাপ। দুইজনকে দেখলাম। এক বিএনপি একটিভিস্ট, এক বুদ্ধিজীবী। তো, প্রতিবাদের এই পদ্ধতি হল, পুরনো পাকিস্তানপন্থা, যা হাসিনারে বাঁচিয়ে দেবার চেষ্টা করত, গুম খুন ধর্ষণের অপরাধগুলোর সময়ে। ধরুন, ধর্ষণ করছে ছাত্রলীগ, এর প্রতিবাদ হতেছে পাক আর্মি, বা আর এক পাকিস্তানের উপর। আমি তখনকার এক্টিভিস্টদের এই পাকিস্তান থিকা মুক্তির কথা বলতাম। এই পাকিস্তানরে আমি, হাসিনার সময়ে ক্রুশবিদ্ধ যিশু বলতাম, যে হাসিনার সকল অপরাধের ভার বহন কইরা একবার ক্রুশবিদ্ধ হইছিল, ফলে, আদর্শগতভাবে হাসিনার, বা আপনার, আর কোন অপরাধ হতেছে না কোনভাবেই। দেখবেন, একটা গণহত্যা হল, তাও, আওয়ামীলীগ ফিরে আসার মন্ত্র জপতেছে বহু বছর আগরন পাকিস্তানের গণহত্যার অপরাধের নাম করেই। মানে, এর পরে আপনার আর কোন অপরাধও হইতেছে না কোন মতেই। তো, এই পাকিস্তানপন্থার থেকে মুক্ত হওয়ার পরেই কেবল, আপনি বুঝতে পারবেন, আপনার চালানো গনহত্যাও, গণহত্যাই৷ এর দায় আপনারেই নিতে হবে, পাকিস্তানকে না।
Rifat Hasan
· 6 months ago
March 29, 2026
11 readers till now, 0 new visits today.
No comments yet. Be the first!