একটা 'সেকুলার দল হিশেবে বিএনপিকে বাঁচাতে হবে', আমার বন্ধুদের এরকম একটা গুরু ও ম্নেহপ্রবণ দায়বোধ খেয়াল করেছি। এইটা, ধারণা করছি, জামাত বইলা একটা 'ইসলামী মৌলবাদে'র উত্থানের ভয় থিকা। কিন্তু, বিএনপি বইলা দুই তৃতীয়াংশ আসনে বসা রাজনৈতিক দলটির নিজের কোন বাঁচার দায় আছে বলে আমার চোখে পড়ে নাই, এখনতক। সেকুলার দল হিশেবে নয়, রাজনৈতিক দল হিশেবেও। গণঅভ্যুত্থানের পর থেকে, বিএনপির নিজের রাজনীতি স্পষ্ট নেই, এখনতক। ইতিহাস তো ভেকুয়াম পছন্দ করে না, আর প্রতারণা ও বৈপরীত্য দিয়া রাজনীতি প্রতিস্থাপিত করার পরিণতি তো ভাল না। এরকম চরিত্র নিয়ে সারভাইভ করতে চাওয়া একটি দলের রাজনীতি ও প্রভাবের মেয়াদ থাকে স্রেফ ক্ষমতাকাল। এই কারণেই, হাসিনা কখনোই ক্ষমতা ছাড়তে চান নাই।
ফলে, এই বিএনপিরে বাঁচাতে গিয়ে, আপনাদের গুরুদের মত কইরা, 'বিএনপি পরাজিত হলে বাংলাদেশকেও পরাজিত' কইরেন না, বিপদে পড়বেন। একদা, আওয়ামী লীগকে বাঁচাতে গিয়ে, আমাদের ঐতিহাসিক বাম বন্ধুরা সারা জীবন আওয়ামীলীগ করেছেন, শুধু তাই না, শেখ হাসিনার নেতৃত্বে সমাজতন্ত্র কায়েমের স্বপ্ন দেখিয়েছেন। তার সব অপরাধের আইডিওলজি ও বৈধতা সরবরাহ করেছেন। এই স্বপ্ন থিকা সরে আসেন, এইটা আপনাদের নিজেদেরও ঐতিহাসিক দায়। বিএনপিরে, নিজের রাজনীতি নিয়া কই যেতে চায়, তা, নিজেকেই স্পষ্ট করতে দেন৷ আপনার অযথা, অনর্থক, অযাচিত স্নেহজাতীয় পদার্থে নতুন পরাক্রম নিয়া ক্ষমতা হইতে চাওয়া এই বিএনপিকে বিব্রত কইরেন না। আপনারও, নিজের রাজনীতি বইলা কিছু যদি থাকে, তারে স্পষ্ট কইরেন, সুপ্ত ও লজ্জাবতি থাইকেন না। কোন এক মহাসময়ের জন্য অপেক্ষা, নাজুক ব্যাপার। স্রেফ জামাত বা আওয়ামীলীগ মোকাবেলায় আপনার দুনিয়া গুলিয়ে ফেইলেন না।
No comments yet. Be the first!