unSocial

বিবি সওদা নামে যে হিজাব পরা নারীকে গ্রেফতার করা হল, তার মুক্তি দাবী করছি। জানা যাচ্ছে, তিনি জামাত কর্মী, ও সোশাল মিডিযায় জ্বালানি সংকট বিষয়ে কোন লেখা শেয়ার দিয়েছেন বইলা উর্ধতন নির্দেশে গ্রেফতার হইছেন। এই উর্ধতন কে, জানার আগ্রহ হচ্ছে। তার মুক্তি দাবী করছি, এজন্য নয় যে, তার একজন তিন বছর বয়সি প্রতিবন্ধি সন্তান আছে বইলা জানলাম৷ মুক্তি দাবী করছি, কারণ, তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। সরকারের এই গ্রেফতারে লজ্জিত হওয়া উচিত এবং সংস্লিষ্ট পুলিশ অফিসারে বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, ও তার কথিত উর্ধতনের নাম জনসমক্ষে আসা উচিত। যাতে, গণঅভ্যুত্থান পরবর্তি বাংলাদেশরে আবার দোজখ বানিয়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালনকারীদের চেহারা ও পরিচয় চেনা যায়। এই মুহূর্তেই বিবি সওদাকে মুক্তি দিন।

April 7, 2026
16 readers till now, 0 new visits today.

No comments yet. Be the first!