গতকাল বা পরশু থিকা, একটা ইন্টারেস্টিং গ্রাফ আসতেছে সামনে। তার ভিত্তিতে, বলা হইতেছে, বিজেপি নিজের আগ্রহেই বাংলাদেশে জামাতকে ক্ষমতায় দেখতে চাইবে। সীমান্তবর্তি অঞ্চলগুলোতে গত নির্বাচনে যেমনটি দেখা গেছে। বিজেপির এই আগ্রহ, সম্ভব। রাজনীতিতে একটা এসেনশিয়াল শত্রু দরকার হয়। বিজেপির একটা বৈরি সীমান্ত শত্রু দরকার। জামাত, যেহেতু ইসলাম নাম নিয়া রাজনীতি করে, এই শত্রু, বিজেপির রাজনীতির জন্য কিছুটা ইফেকটিভও, যেহেতু, ভারতে, বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে। তবে, জামাতকে আমি সেই জায়গা থেকে সাম্প্রদায়িক দল মনে করি না। মৌলবাদী দল মনে করি। বাংলাদেশের সাম্প্রদায়িক দল হিশেবে আমি আওয়ামীলীগকে চিহ্নিত করেছিলাম। দুইটার এসেনশিয়াল ফারাক নিয়া আমি বিস্তর আলাপ করেছি আগে।
ফলে, আমার মতে, বিজেপির এই রাজনীতির ভার ইনডিয়ার নিজের, আমাদের না। মানে, বাংলাদেশরে ইনডিয়া কেমন দেখতে চায়, তার উপরে ভর কইরা নিজেদের রাজনীতি সাজানোর কাজটা একান্তই তাদের নিজেদের। আমরা, এই ফাঁদ থেকে বেরুনো দরকার মনে করেছি বইলাই জুলাই গণঅভ্যুত্থান হইছে। এখন, ইনডিয়ায় কে জিতবে, কী ভাববে, তার উপরে ভর কইরা আমাদের রাজনীতি ঠিক করতে কওয়া তেমন কাজের কথা না। তবে হাঁ, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরে, বাংলাদেশের ক্ষমতাসীন ও মুসলমানদের দায়িত্ব বেড়ে গেল। সেটি হল, প্রতিক্রিয়ার ফান্দে পা না দেবার।
খেয়াল করবেন, ঐতিহ্যগতভাবেই, যে সময়টিতে বাংলাদেশে চরম মৌলবাদী দলের ইমাজিনারি ক্ষমতা তৈরী হইছে বইলা আপনারা মনে করেন, সেই ক্ষমতার সময়েও, স্রেফ 'মুসলমানের ভোট' আর 'হিন্দু ভোট', আর, 'হিন্দুরা বাংলাদেশি না, ভারতের', এরকম বর্বর প্রচারণা ও ধর্ম পরিচয়ে নাগরিকদের বড় অংশরে বাতিল করে দিয়ে রাজনীতি চলে নাই। আমার মতে, ভবিষ্যতেও চলার সম্ভাবনা নেই। এইটা ইনডিয়ার একার সমস্যা, যা বাংলাদেশের করুণ মাথামোটা বুদ্ধিজীবীরা নিজেরা ভাগ কইরা নিতে চায়, সহমর্মিতা সহকারে। এই সহমর্মিতার উৎসগুলোরে সন্দেহ করা দরকার। বিজেপি আসবে বলে, ইনডিয়াকে বাঁচাতে, আমাদের জামাত বিরোধিতা এখন আর খুব বেশি ইফেকটিভ আলাপ না বাংলাদেশে। এইটা, ট্রেডিশনাল বুদ্ধিজীবীরা যত তাড়াতাড়ি বুঝবেন, তত ভাল। আমাদের নিজেদের বাঁচাতেই, দরকারে জামাত বিরোধিতা করুন, বিএনপি বিরোধিতা, আওয়ামীলীগ বিরোধিতা বা এনসিপি বিরোধিতাগুলোও করুন। কিন্তু, ইনডিয়ান ইউনিয়নের অভ্যন্তরে, ইনডিয়ান ইউনিয়নের নিরাপত্তা কৌশলের অংশ হিশেবে ইনডিয়ার অভ্যন্তরের কোন দলের রাজনীতির অংশ হয়ে না।
No comments yet. Be the first!